তিনদিন ধরে নিখোঁজ আল হাসান, দিশেহারা পরিবার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ক্যামেরা জার্নালিস্ট মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আল-হাসান তিনদিন ধরে নিখোঁজ। তার খোঁজে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। করা হয়েছে জিডিও।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে ‘রহস্যজনকভাবে নিখোঁজ’ রয়েছে ১২ বছরের শিশু মো. আল-হাসান। তার বাড়ি ঝিনাইদহের  শৈলকূপা থানার নগড়পাড়া গ্রামের ৪নং ওয়ার্ড এলাকায়।

শৈলকূপা থানা করা জিডিতে (২৪০) উল্লেখ করা হয়েছে, আল-হাসান ঘটনার দিন, ৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় দোকানে শ্যাম্পু কেনার জন্য গিয়ে আর ফিরে আসেনি। পরে তাকে স্বজনদের বাড়িসহ অন্যান্য সম্ভাব্য সব স্থানে খুঁজেও কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের সময় আল-হাসানের পড়নে ছিলো জিন্স প্যান্ট ও কালোর রঙের গেঞ্জি।

এ অবস্থায় ছেলেকে খুঁজে পেতে তিনদিন ধরে ছুটে বেড়াচ্ছেন বাবা-মা, আত্মীয়-স্বজন।

আল-হাসানের সন্ধান পেলে তার বাবা আনোয়ার হোসেনের সঙ্গে ০১৭২০১১১১৭২ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

একাত্তর/আরএ
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর