গোয়ার নাইটক্লাবে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ২৫

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম

ভারতের উপকূলীয় অঞ্চল গোয়ার উত্তর গোয়ার আরপোরা এলাকার জনপ্রিয় নাইটক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’ -এ ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, এই ক্লাবটি গোয়ার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত বাগার কাছে অবস্থিত।

পুলিশের প্রাথমিক ধারণা, শনিবার স্থানীয় সময় মধ্যরাতে ক্লাবের রান্নাঘরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই আগুন লাগে এবং দ্রুত তা পুরো নাইটক্লাবে ছড়িয়ে পড়ে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে কর্মকর্তারা নিশ্চিত করেন, মৃতের সংখ্যা ২৩ থেকে বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। আরো ছয়জন হাসপাতালে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন আছেন।

পুলিশ মহাপরিদর্শক অলোক কুমার জানিয়েছেন, আগুন মূলত নিচতলার রান্নাঘরের আশেপাশে কেন্দ্রীভূত ছিলো এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি আরো যোগ করেন, বেশিরভাগ মরদেহ রান্নাঘরের কাছাকাছি পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় নিহতরা ক্লাবের কর্মী ছিলেন। মৃতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটকও ছিলেন। 
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানান, তিনজনের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে, এবং বাকিরা ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ওই অঞ্চলের কোলাহলপূর্ণ নাইটলাইফ এলাকায় চরম আতঙ্কের দৃশ্য বর্ণনা করেছেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি ক্লাবের বাইরে থাকার সময় চিৎকার শুনতে পান এবং এক মুহূর্তে স্পষ্ট হয়ে যায় যে বড়সড় আগুন লেগেছে। তিনি বলেন, দৃশ্যগুলো ছিলো সত্যিই ভয়াবহ।

নাইট ক্লাবটিতে রোববার ভোর পর্যন্ত উদ্ধার কাজ চলে। দমকল কর্মীরা আগুন লাগার কারণ নির্ণয় করতে পোড়া ধ্বংসাবশেষ অনুসন্ধান করছেন। নিহতদের দেহ পানাজির গোয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। একজন দমকলকর্মী বিবিসিকে জানিয়েছেন, তারা এখনও নিহতদের পরিচয় শনাক্ত করছেন, এরপর তাদের পরিবারকে খবর দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যারা দায়ী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। কোনো অবহেলা দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাকে গভীরভাবে দুঃখজনক উল্লেখ করে শোক প্রকাশ করেছেন।

আরব সাগরের তীরে অবস্থিত সাবেক পর্তুগিজ উপনিবেশ গোয়া তার নাইটলাইফ, বালুকাময় সৈকত এবং রিসোর্টগুলোর জন্য পরিচিত, যা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে। সরকারি তথ্য অনুযায়ী, বছরের প্রথমার্ধে প্রায় ৫৫ লক্ষ পর্যটক গোয়া ভ্রমণ করেন, যার মধ্যে ২ লক্ষ ৭০ হাজার ছিলেন বিদেশি।

ভারতে বিনোদন কেন্দ্রগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছর গুজরাটে একটি অ্যামিউজমেন্ট পার্কের আর্কেডে অস্থায়ী কাঠামো ধসে ২৪ জনের মৃত্যু হয়েছিল, যেখানে পরে পর্যালোচনায় দেখা যায় দুর্বল নিরাপত্তা মান দুর্ঘটনার মাত্রা বাড়িয়েছিল।

এআরএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর