যেকোনো আন্দোলন কঠোরভাবে দমন করা হবে: প্রেস সচিব

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম

এখন থেকে যেকোনো আন্দোলন কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনকালীন সময়ে দেশের আইনশৃঙ্খলা নিয়ে কোনো হুমকি নেই বলে মনে করে অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেও আশা সরকারের।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক ছিলো আজ। বৈঠকে যোগ দেন বিদায়ী দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম।

তবে প্রশ্ন ওঠে পদত্যাগের পরেও কিভাবে কেবিনেটে অংশ নেয় তারা। জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সংবিধান মেনেই অংশ নিয়েছে আসিফ ও মাহফুজ।

শফিকুল আলম জানান, শূন্য মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমান পরিষদ থেকেই কাউকে দেয়া হবে।

এদিন পরিষদের বৈঠকে বাণিজ্যিক আদালতসহ তিনটি অধ্যাদেশ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে বিশ লাখ টাকা ক্ষতিপূরণ ও আহতদের আর্থিক ও বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেয়া হবে।

একাত্তর/আরএ
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
প্রায় দুই বছর আগে, ২০০৪ সালে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সেই ঐতিহাসিক বাংলাদেশ সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।...
প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। তাকে সরকারের সচিব পদমর্যাদায় এ নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর