যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বার্লিনে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য জার্মানি চলতি সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় প্রতিনিধিদলকে আতিথ্য দেবে। এরপরই সোমবার বার্লিনে ইউরোপীয় নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে শনিবার এক জার্মান কর্মকর্তা জানিয়েছেন।

এক মার্কিন সূত্র রয়টার্সকে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার ইউক্রেনীয় ও ইউরোপীয়দের জড়িত থাকার কথা আলোচনা করার জন্য জার্মানি সফর করছেন।

মার্কিন শান্তি প্রস্তাব নিয়ে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেয়া উইটকফকে পাঠানোর সিদ্ধান্ত ইঙ্গিত দেয়, ওয়াশিংটন অগ্রগতি হওয়ার সম্ভাবনা দেখছে।

হোয়াইট হাউস বৃহস্পতিবার বলেছে, ট্রাম্প শুধুমাত্র তখনই আলোচনায় এক কর্মকর্তাকে পাঠাবেন যদি তিনি মনে করেন যথেষ্ট অগ্রগতি সম্ভব হবে।

জার্মান সরকারের একজন সূত্রকে বৈঠকগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ইউক্রেনে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এই সপ্তাহান্তে বার্লিনে অন্যান্যদের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টাদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।

আগামী সোমবার, জার্মান চ্যান্সেলর মার্জ বার্লিনে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন। ওয়াশিংটন যখন মস্কোর প্রধান দাবিগুলো মেনে নিতে কিয়েভের উপর চাপ সৃষ্টি করছে, তখন ইউক্রেনীয় নেতার প্রতি ইউরোপ জুড়ে মিত্রদের সমর্থনের তোড়জোড় শুরু হয়েছে। 

যুক্তরাষ্ট্রের প্রস্তাবনাগুলো পুনর্বিবেচনার জন্য গত কয়েক সপ্তাহ ধরে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি কাজ করছে। গত মাসে প্রকাশিত একটি খসড়ায় কিয়েভকে আরও অঞ্চল ছেড়ে দিতে, ন্যাটোতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে এবং তাদের সশস্ত্র বাহিনীর উপর সীমাবদ্ধতা মেনে নিতে বলা হয়েছিল।

এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর