আবারও মুক্তিযুদ্ধকে ‘ভারতের যুদ্ধ’ দাবি মোদীর, নাম নিলেন না বাংলাদেশের

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পিএম

আজ মহান বিজয় দিবস। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর আত্মত্যাগের মধ্য দিয়ে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। প্রতি বছর দিনটি বিশেষ মর্যাদায় পালিত হলেও এবার বিজয় দিবস নিয়ে আলোচনায় উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট।  

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ফেসবুকে এক পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ‘ভারতের যুদ্ধ’ বলে দাবি করেন। এমনকি একে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলেও উল্লেখ করেন।

মোদী তার পোস্টে লেখেন, ‘বিজয় দিবসে, আমরা সেই সাহসী সৈনিকদের স্মরণ করি যাদের সাহস এবং আত্মত্যাগের ফলে ১৯৭১ সালে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছিলো এবং আমাদের ইতিহাসে গর্বের মুহূর্ত স্থাপন করেছিলো।’

তিনি আরও লেখেন, ‘এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা এবং তাদের অতুলনীয় চেতনার স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। তাদের বীরত্ব ভারতীয়দের প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করে।’

তবে ভারতের প্রধানমন্ত্রীর এমন দাবিকে নাকচ করে দিয়েছেন বাংলাদেশিরা। মোদীর ওই পোস্টে কয়েক হাজার বাংলাদেশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে কমেন্ট করেছেন। যদিও এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি মোদী বা তার দল বিজেপি। 

এর আগে গেলো বছরও একই ধরনের একটি পোস্টে মোদী মুক্তিযুদ্ধকে ‘ভারতের যুদ্ধ’ বলে দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, আজ, বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
সীমান্তে আমরা একজনকেও পুশইন হতে দেইনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর