যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ক্রীড়া তারকাসহ সাতজনের মৃত্যু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পিএম

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় একটি ব্যবসায়িক বিমান দুর্ঘটনায় সাত আরোহীর সবাই নিহত হয়েছে বলে জানা গেছে। 

ওই বিমানে একজন অবসরপ্রাপ্ত রেস কার চালক ও তার পরিবারের সদস্যরা ছিলেন। কর্তৃপক্ষ ও ন্যাসকার রেস কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আইরেডেল কাউন্টি শেরিফ ড্যারেন ক্যাম্পবেল জানিয়েছেন, বিমানে মোট সাত আরোহী ছিলেন। এই দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।

নর্থ ক্যারোলিনা স্টেট হাইওয়ে পেট্রোল জানিয়েছে, বিমানটি উড্ডয়নের ঠিক পরেই অবতরণের জন্য ফিরে আসার সময় বিধ্বস্ত হয়।

জেটটি স্টেটসভিল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এই বিমানবন্দরটি চার্লট শহরের উত্তরে অবস্থিত।

ন্যাসকার নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে অবসরপ্রাপ্ত ন্যাসকার রেসিং চালক গ্রেগ বিফলও রয়েছেন।

রেস কোম্পানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেছে, গ্রেগ বিফলের মৃত্যুতে ন্যাসকার পরিবার শোকাহত। গ্রেগ আমাদের ৭৫ জন সেরা চালকের একজন ছিলেন এবং তিনি মানবিক কাজের জন্য পরিচিত ছিলেন। আমরা তার মৃত্যুতে আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।

উত্তর ক্যারোলিনার প্রতিনিধিত্বকারী পারিবারিক বন্ধু রিপাবলিকান আইন প্রণেতা রিচার্ড হাডসন জানিয়েছেন, নিহতদের মধ্যে বিফলের স্ত্রী ক্রিস্টিনা গ্রোসু বিফল ও তাদের দুই সন্তানও রয়েছে।

হাডসন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, গ্রেগ, ক্রিস্টিনা ও তাদের সন্তানদের মৃত্যুতে আমি মর্মাহত।  তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। তারা আমাকে ভালোবাসতেন।

স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনার কারণ হতে পারে।

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর