হাদি হত্যাকাণ্ডের পর সরকারের ভূমিকায় জনগণ খুশি না: জামায়াত আমির

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর সরকারের ভূমিকায় জনগণ সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রোববার (২১ ডিসেম্বর) সকালে মগবাজার আল ফালাহ মিলনায়তনে ওসমান বিন হাদির জন্য আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে যোগ দেন হাদির মেঝ ভাই ওমর বিন হাদি। দেশবাসীকে ওসমান হাদির অসমাপ্ত কাজ এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।

একই অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, হাদির ঘটনায়ও খুনিরা পার পেয়ে গেলে দেশে কারো নিরাপত্তা থাকবে না।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম পরওয়ার এসময় বলেন, খুনিদের গ্রেপ্তারে সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

আজ ফজর নামাযের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সে সময় তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোন সংশয় নেই।

একাত্তর/আরএ
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 
বর্তমান সরকারের অদক্ষতা ও ব্যর্থতার কারণে দেশে তীব্র অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর