‘ধুরন্ধর’ সিনেমায় তামান্নাকে কেন নিতে চাননি পরিচালক আদিত্য 

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পিএম

বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে রণবীর সিংয়ের নতুন স্পাই-অ্যাকশন থ্রিলার 'ধুরন্ধর'। হলিউডের 'অ্যাভাটার'-এর মতো দানবীয় সিনেমাকেও তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি। তবে এই সাফল্যের মাঝেই এক গোপন ও চটপটে তথ্য ফাঁস করলেন ছবির কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী। ছবির সুপারহিট ‘শরারত’ গানে নাকি থাকার কথা ছিলো দক্ষিণী সুন্দরী তামান্না ভাটিয়ার! কিন্তু পরিচালক আদিত্য ধর সোজাসুজি ‘না’ করে দেন।

বলিউডের বক্স অফিসে এখন একটাই নাম- ‘ধুরন্ধর’। রণবীর সিংয়ের এই ছবি একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে। মাত্র ১৬ দিনে ভারতের বাজারে ৫১৬.৫ কোটি টাকা আয় করে বলিউডের দ্রুততম ৫০০ কোটির ছবি হিসেবে ‘জওয়ান’-কেও পেছনে ফেলে দিয়েছে এটি। 

কিন্তু ছবির সাফল্যের এই জয়রথের মাঝেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। ছবির জনপ্রিয় ‘শরারত’ গানে আইটেম গার্ল হিসেবে প্রথমে তামান্না ভাটিয়ার কথাই ভাবা হয়েছিল!

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী জানান, তার মাথায় ‘শরারত’ গানের জন্য তামান্নার নামই ছিল। তিনি পরিচালক আদিত্য ধরকে প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু আদিত্য তা নাকচ করে দেন। কেন? পরিচালকের যুক্তি ছিল বেশ কড়া, তিনি এই গানটিকে শুধুই একটি ‘আইটেম সং’ হিসেবে দেখাতে চাননি যা মূল গল্প থেকে দর্শকের মন সরিয়ে দেবে।

বিজয় জানান, আদিত্য খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তামান্না ভাটিয়া থাকলে সবাই শুধু তার দিকে তাকিয়ে থাকবে, সিনেমার গল্পের দিকে নয়। তিনি চাননি একজন বিশেষ ব্যক্তির উপস্থিতিতে সিনেমার গতি নষ্ট হোক। সে কারণে তামান্নার বদলে আয়েশা খান ও ক্রিস্টল ডি’সুজাকে নেয়া হয়েছে যাতে ভারসাম্য থাকে।

হলিউডের হেভিওয়েট ছবি ‘অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ’ মুক্তি পেলেও ‘ধুরন্ধর’-এর ক্রেজ কমার নাম নেই। হিন্দি সিনেমার ইতিহাসে ‘জওয়ান’ ১৮ দিনে ৫০০ কোটির ক্লাবে ঢুকেছিল, সেখানে রণবীর সিংয়ের ছবি তা করে দেখালো মাত্র ১৬ দিনে। অল টাইম লিস্টে এই ছবি এখন অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর ঠিক পরেই। 

করাচির অন্ধকার জগতে এক ভারতীয় স্পাই ‘হামজা’-র (রণবীর সিং) আন্ডারকভার মিশন নিয়েই এই টানটান উত্তেজনার ছবি। অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ার্সি এবং আর মাধবনের মতো পাওয়ারহাউস অভিনেতাদের উপস্থিতিতে এই স্পাই ড্রামা এখন বলিউডের নতুন সেনসেশন।

এআরএস
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
বলিউড তারকা ক্যাটরিনা কাইফের সাম্প্রতিক এক সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০২৫ সালের নভেম্বরে স্বামী ভিকি কৌশলের সাথে তাঁর প্রথম সন্তান...
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর