জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযান, মাদক উদ্ধার, আটক ৯

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ ও সন্ত্রাসী নির্মূল অভিযানের ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। আটক করা হয়েছে ৯ জনকে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল নয়টার কিছু সময় পর মোহাম্মদপুর জোন এলাকা ও জেনেভা ক্যাম্পে শুরু হয় সাঁড়াশি অভিযান। 

মোহাম্মদপুর জোনের এডিসি মোহাম্মদ জুয়েল রানা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

অভিযানে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজার বাসাসহ বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি সামুরাই, ১২টি চোরাই মোবাইল ও এক মন ইন্ট্যাক্ট গাজার বস্তাসহ খোলা গাজা উদ্ধার করা হয়।

অভিযান শেষে মোহাম্মদপুর জোনের এডিসি মোহাম্মদ জুয়েল রানা জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে ও মাদক কারবারি রোধে এ অভিযান যথারীতি চলমান থাকবে। 

আরবিএস
রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইমন ওরফে ‘এলেক্স ইমন’ নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ইমন রায়েরবাজার এলাকার চিহ্নিত একটি কিশোর গ্যাংয়ের হোতা।
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনগত রাতে র‍্যাব-২ এর একটি দল ক্যাম্পে এই ব্লক রেইড পরিচালনা করে।
রাজধানীর মোহাম্মদপুরের সাদেক খান আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিনগত রাত তিনটার দিকে লাগা এই আগুনে আড়তের প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মোহাম্মদপুরের পোষা বিড়াল হত্যার ঘটনায় করা মামলায় এক ব্যক্তির ৬ মাস কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের কারাভোগ করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর