১০ তলা থেকে পড়ে গিয়েও বেঁচে গেলেন এক ব্যক্তি, কিন্তু কিভাবে?

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

ভারতের গুজরাটের সুরাটে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ঘুমের ঘোরে ১০ তলার ফ্ল্যাটের জানালা দিয়ে পড়ে গিয়েও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ৫৭ বছর বয়সি এক ব্যক্তি। আট তলার একটি জানালার গ্রিলে পা আটকে ঝুলে থাকায় প্রাণে বেঁচে যান তিনি।

বৃহস্পতিবার স্থানীয় সকাল ৮টার দিকে সুরাটের জাহাঙ্গীরপুরা এলাকার ‘টাইমস গ্যালাক্সি’ ভবনে এই ঘটনা ঘটে। ৫৭ বছর বয়সি নিতিনভাই আদিয়া তার ১০ তলার ফ্ল্যাটে জানালার পাশে ঘুমাচ্ছিলেন।

ঘুমের মধ্যে পাশ ফেরার সময় তিনি আচমকা জানালা দিয়ে বাইরে পড়ে যান। কিন্তু ভাগ্যক্রমে দুই তলা নিচে অর্থাৎ আট তলার একটি ফ্ল্যাটের জানালার গ্রিল বক্সের ভেতর তাঁর পা আটকে যায় তার।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, নিতিনভাই উল্টো হয়ে ভবনের বাইরে ঝুলে আছেন এবং তার একটি পা ব্যথাতুরভাবে গ্রিলের ওপরের অংশে আটকে আছে। সামান্য নড়াচড়া করলেই নিচে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। এই অবস্থায় প্রায় এক ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন তিনি।

আদিয়ার প্রতিবেশীরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে জাহাঙ্গীরপুরা, পালনপুর এবং আদাজান- এই তিনটি স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার অভিযানটি ছিল অত্যন্ত জটিল।

নিরাপত্তা বলয় তৈরির পর ফায়ার সার্ভিসের কর্মীরা ওপরের তলা থেকে দড়ি এবং সেফটি বেল্ট নামিয়ে প্রথমে আদিয়াকে সুরক্ষিত করেন যাতে পা আলগা হলেও তিনি নিচে না পড়ে যান।

পাশাপাশি নিচে ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা একটি বিশাল সেফটি নেট ধরে থাকেন যাতে কোনো দুর্ঘটনা ঘটলে তাঁকে ধরা যায়। দীর্ঘ প্রচেষ্টার পর অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রিল থেকে তার পা মুক্ত করা হয় এবং তাঁকে জানালার ভেতরে টেনে নেয়া হয়।

উদ্ধারকাজ শেষ হওয়ার পর উপস্থিত সবার মধ্যে স্বস্তির ছোঁয়া লাগে। সামান্য ভুলে নিশ্চিত মৃত্যুর মুখে চলে যাওয়া একজন মানুষকে এভাবে জীবিত ফিরে পাওয়াকে 'মিরাকল' বা অলৌকিক হিসেবেই দেখছেন স্থানীয়রা। বর্তমানে নিতিনভাই আদিয়া সুস্থ আছেন বলে জানা গেছে।

এআরএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর