দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, নিহত দুই, আহত পাঁচ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন।   

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) সারোয়ার আলম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা ঢাকার দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে। তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলার সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে, ট্রাকের সামনে থাকা বাসে ধাক্কা লাগলে ওই বাসটি সামনে থাকা অপর একটি দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও অন্তত পাঁচ জন আহত হন।

খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর কিছুসময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।

নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরবিএস
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর