আর কিছুক্ষণ পরই খালেদা জিয়ার জানাজা, শোক শ্রদ্ধায় অবনত সংসদ এলাকা 

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পিএম

আর কিছুক্ষণ পরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম জানাজা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে রাজধানী আজ যেন কান্নার নগরীতে পরিণত হয়েছে। জাতীয় পতাকায় মোড়ানো নিথর দেহে সংসদ ভবনের সামনে শায়িত আছেন সেই ‘আপসহীন নেত্রী’, যিনি একদিন এই সংসদের ভেতর থেকেই গণতন্ত্রের ঝান্ডা উড়িয়েছিলেন। আজ তিনি সেখানে এসেছেন নীরব হয়ে, আর তাঁকে ঘিরে পুরো দেশ যেন আজ শোকে স্তব্ধ।

সকাল থেকেই রাজধানীর প্রতিটি রাস্তা যেন মিশেছে মানিক মিয়া অ্যাভিনিউতে। শীতের তীব্রতা উপেক্ষা করে বৃদ্ধ থেকে শিশু, শ্রমজীবী থেকে বুদ্ধিজীবী- সবার গন্তব্য এখন একটিই। 

চারদিকে শুধু কালো ব্যাজ আর ভেজা চোখ। ভোলার চর থেকে আসা এক কর্মী ডুকরে কেঁদে উঠে বললেন, ‘মায়রে শেষ দেখা দেখতে আইছি, কাল থেইকা না খাইয়া পথে পথে ঘুরছি’। এমন হাহাকার আজ শুধু একজন কর্মীর নয়, বরং মানিক মিয়ায় জমা হওয়া লাখ লাখ মানুষের।

কিছুক্ষণ আগেই গুলশানের বাসভবন থেকে রাষ্ট্রীয় প্রোটোকলে আনা হয় প্রিয় নেত্রীর মরদেহ। এর আগে, গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে কফিনের পাশে তাঁর বড় ছেলে তারেক রহমানের সেই করুণ দৃশ্য- মায়ের জন্য কোরআন তিলাওয়াত করার সেই মুহূর্তটি প্রতিটি মানুষের হৃদয়ে নাড়া দিয়ে গেছে। যে মা আজীবন সন্তানের অপেক্ষায় ছিলেন, আজ সেই সন্তানই মাকে চিরবিদায় দেয়ার জন্য কফিনের পাশে দাঁড়িয়ে।

বেগম জিয়ার এই বিদায়লগ্নে অংশ নিতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইতিমধ্যে জানাজাস্থলে পৌঁছেছেন। ঢাকার রাজপথে আজ রাজনীতির ভেদাভেদ ভুলে অনেক সাধারণ মানুষকেও দেখা গেছে লাইনে দাঁড়িয়ে থাকতে। তাঁদের মতে, এটি কেবল একজন দলীয় নেত্রীর বিদায় নয়, এটি একটি দীর্ঘ সংগ্রামী অধ্যায়ের চিরস্থায়ী প্রস্থান।

জানাজা শেষ হওয়ার পরপরই তাঁকে নিয়ে যাওয়া হবে চন্দ্রিমা উদ্যানে। যেখানে তাঁর জীবনসঙ্গী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দীর্ঘ সময় ধরে একা শুয়ে আছেন। আজ তাঁর পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া। সংসদ ভবন এলাকা জুড়ে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চারদিকে পিনপতন নীরবতা, মাঝেমধ্যে শুধু ভেসে আসছে গগনবিদারী কান্নার শব্দ।

সবাই অপেক্ষা করছেন সেই মুহূর্তটির জন্য, যখন বায়তুল মোকাররমের খতিবের পেছনে দাঁড়িয়ে লাখো মানুষ একযোগে বলবেন- 'বিদায়, দেশনেত্রী'। বাংলাদেশ আজ সাক্ষী হতে যাচ্ছে এক মহাপ্রয়াণের, যা হয়ত আরও অনেক যুগ মানুষের মনে অম্লান হয়ে থাকবে।

এআরএস
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর