মানুষের ঢল আর হাহাকারে স্তব্ধ মানিক মিয়া অ্যাভিনিউ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পিএম

এক শোকাতুর ও অশ্রুসিক্ত পরিবেশে শেষ বিদায় জানানো হচ্ছে ‘দেশনেত্রী’ বেগম খালেদা জিয়াকে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ আজ শুধু একটি জনসমুদ্রই নয়, বরং হাহাকার আর কান্নার এক বিশাল প্রান্তরে পরিণত হয়েছে। প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে ও জানাজায় শরিক হতে দেশের প্রতিটি প্রান্ত থেকে আসা মানুষের স্রোতে থমকে গেছে রাজধানী।

সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখী প্রতিটি সড়কে মানুষের ঢল নেমেছে। ভোলার দৌলতখান থেকে লঞ্চযোগে আসা এক বিশাল দল সদরঘাট হয়ে জানাজাস্থলের দিকে রওনা হয়। উপজেলা বিএনপি নেতা শাহজাহান সাজুর কাছে তাঁর অনুভূতির কথা জানতে চাইলে তিনি প্রিয় নেত্রীর শোকে হাউমাউ করে কাঁদতে থাকেন; কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেন। এমন দৃশ্য আজ অগণিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে। শোকে স্তব্ধ বাংলাদেশ যেন আজ এক মোহনায় এসে মিশেছে।

সকালে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে করে বেগম জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেয়া হয়। সেখানে অবস্থানরত তাঁর জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের কফিনের পাশে বসে দীর্ঘক্ষণ পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পরিবারের সদস্য, স্বজন ও শীর্ষ নেতারা সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

তাঁর দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত বাসভবন ‘ফিরোজা’র পাশ দিয়েই যখন মরদেহবাহী গাড়িটি মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে যাত্রা করে, তখন এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঐতিহাসিক জানাজা। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

জিয়া উদ্যান ও মাজার এলাকায় ইতিমধ্যেই কয়েক লাখ মানুষ অবস্থান নিয়েছেন। দাফনের যাবতীয় প্রস্তুতি প্রশাসন ও দলের পক্ষ থেকে শেষ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে মঙ্গলবার ভোর ৬টায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন তিনবারের এই প্রাক্তন প্রধানমন্ত্রী। গত ২৩ নভেম্বর নিউমোনিয়া ও সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে দেশবাসী তাঁর আরোগ্যের জন্য দোয়া করলেও শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে না-ফেরার দেশে চলে যান তিনি।

এআরএস
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর