নতুন বছরে যে সব চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে মেসি

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম

ফুটবল ইতিহাসে লিওনেল মেসি মানেই নতুন কোনো রেকর্ডের হাতছানি কিংবা অসম্ভব কোনো মাইলফলক স্পর্শ করা। ২০২৬ সালের শুরুতে দাঁড়িয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা এখন তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে- ৯০০তম পেশাদার গোল।

বর্তমানে ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার হয়ে খেলা মেসির মোট গোল সংখ্যা ৮৯৬। গেলো পাঁচই ডিসেম্বর ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে এমএলএস কাপ জেতার সময় তিনি এই সংখ্যায় পৌঁছান। বর্তমানে সক্রিয় ফুটবলারদের মধ্যে একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো (৯৫৭ গোল) ৯০০-এর কোটা পার করেছেন। 

পরবর্তী স্থানে থাকা রবার্ট লেভানোদস্কির গোল সংখ্যা ৬৮৫। ফলে রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ‘৯০০ ক্লাবে’ যোগ দেয়া এখন মেসির জন্য সময়ের ব্যাপার মাত্র।

নতুন বছরের শুরুতে নতুন চ্যালেঞ্জ

২০২৬ সালে মেসির গোলযাত্রা শুরু হবে ২১ ফেব্রুয়ারি এমএলএস-এর নতুন মৌসুমের মাধ্যমে। এছাড়া ২৭ মার্চ দোহায় স্পেনের বিপক্ষে ‘ফিনালিসিমায়’ আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন তিনি। 

৯০০ গোলের মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন মাত্র চারটি গোল। ৩৮ বছর বয়সী এই তারকার বর্তমান ফর্ম বিবেচনায় ২১ বছর আগের সেই আলবাসেতের বিপক্ষে শুরু হওয়া গোলযাত্রা দ্রুতই এই নতুন শিখরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

পরিসংখ্যানের আয়নায় মেসির ক্যারিয়ার

মেসির গোলগুলো বিশ্লেষণ করলে দেখা যায় তাঁর অবিশ্বাস্য ধারাবাহিকতা। বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল, যা মোট গোলের প্রায় ৭৫ শতাংশ। এরপর পিএসজির জার্সিতে ৭৫ ম্যাচে ৩২ গোল। এরিই মধ্যে ইন্টার মায়ামির হয়ে ৮৮ ম্যাচে ৭৭ গোল করেছেন মেসি। আর আর্জেন্টিনার হয়ে ১৯৬ ম্যাচে ১১৫ গোল।

উল্লেখ্য যে, ২০১১-১২ মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮২ গোল করেছিলেন তিনি, যা তাঁর ক্যারিয়ারের এক মৌসুমে সর্বোচ্চ। ২০১২ সালে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৯১ গোল করার বিশ্বরেকর্ডটিও তাঁর দখলে।

এক হাজার গোলের স্বপ্ন কি সম্ভব?

বর্তমানে রোনালদো ১,০০০ গোলের লক্ষ্য থেকে ৪৩ গোল দূরে থাকলেও মেসি পিছিয়ে আছেন ১০৪ গোলে। তবে আশার কথা হলো, মেসি সম্প্রতি ইন্টার মায়ামির সাথে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন। ২০২৮ মৌসুম শেষে মেসির বয়স হবে ৪১ বছর। 

মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে তিনি গড়ে প্রতি মৌসুমে ৩৬টি করে গোল করছেন। এই ধারাবাহিকতা বজায় থাকে, তবে ২০২৮ সালের শেষ দিকে মেসি ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেন।

রোনালদো বনাম মেসি: শীর্ষত্বের লড়াই

ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান গোলসংখ্যা ৯৫৭ হলেও তিনি মেসির চেয়ে বয়সে প্রায় আড়াই বছরের বড়। যদি রোনালদো ২০২৬ সালের শুরুতে অবসর নেন এবং মেসি আরও দুই মৌসুম খেলা চালিয়ে যান, তবে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে মেসি গোলসংখ্যার হিসেবে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফুটবল বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই মুহূর্তটির জন্য, যখন ফুটবল জাদুকরের পা থেকে আসবে ক্যারিয়ারের ৯০০তম গোল।

এআরএস
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
একটি মহাকাব্যিক যুগের সমাপ্তি ঘটলো। জাতীয় দলের নীল-সাদা জার্সি গায়ে চড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের আঙিনা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক ইতি টানার রাতে বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে যেন ভাগ্যের এক চমৎকার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে!
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর