দেশনেত্রী বিদায়ে নিস্তব্ধ ফিরোজা, শোকাতুর গুলশান

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৪ পিএম

গুলশানের ৮৩ নম্বর রোডের সেই চিরচেনা বাড়ি ‘ফিরোজা’ এখন নিস্তব্ধ। যে বাড়িতে দীর্ঘ সময় কাটিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সেখানে এখন কেবলই শূন্যতা। প্রিয় নেত্রীর প্রয়াণে পুরো গুলশান এলাকা এবং রাজনৈতিক মহলে বইছে শোকের ছায়া।

এক-এগারো পরবর্তী সময়ে সেনানিবাসের বাড়ি ছাড়ার পর ‘ফিরোজা’ই ছিল বেগম খালেদা জিয়ার ঠিকানা। দাফনের পরদিন বৃহস্পতিবারও বাড়ির নিরাপত্তাব্যবস্থা আগের মতোই অটুট দেখা গেছে। তবে দায়িত্বে থাকা সিএসএফ সদস্য ও কর্মচারীদের চোখেমুখে ছিল স্বজন হারানোর বেদনা। অনেকেই বুকে কালো ব্যাজ ধারণ করে দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তাকর্মীরা স্মৃতিচারণ করে বলেন, ম্যাডাম আমাদের সব সময় মায়ের মতো আগলে রাখতেন। ঠিকমতো খেয়েছি কি না, তার খোঁজ নিতেন। আজ পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে, এই শূন্যতা সইবার মতো নয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডামের অসংখ্য স্মৃতি এই বাসার সঙ্গে জড়িয়ে আছে। যারা শহীদ জিয়ার সময় থেকে এই পরিবারের সঙ্গে আছেন, তাদের আবেগ ভাষায় প্রকাশ করার মতো নয়।

মায়ের শোকে আচ্ছন্ন হয়ে ‘ফিরোজা’র পাশের ১৯৬ নম্বর বাড়িতে আছেন দেশনেত্রীর বড় ছেলে এবং  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পারিবারিক সূত্র জানায়, গত রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তিনি মায়ের আত্মার মাগফিরাত কামনায় নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়ায় মগ্ন ছিলেন। আত্মীয়-স্বজনরা তাকে সান্ত্বনা দিতে এলে মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন। বিকেল সাড়ে চারটার দিকে তিনি গুলশান কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কাজে যোগ দেন।

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ শোকের আবহ ছিল তীব্র। দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি সেখানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। সেখানে খোলা হয়েছে শোক বই, যেখানে সই করেছেন দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শোক জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুর্শিদ, যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন, ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি এবং জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ আরও অনেকে। কার্যালয়ের বাইরে জড়ো হওয়া তৃণমূল নেতা-কর্মীদের কণ্ঠে ছিল নেত্রীর অভাববোধের আকুলতা।

গুলশানের বাসিন্দা হাসানুজ্জামান খান বলেন, ম্যাডামের চলে যাওয়া কেবল একটি পরিবারের শোক নয়, এটি গণতন্ত্রপ্রিয় সব মানুষের শোক। এখন আমাদের ভরসার জায়গা তারেক রহমান।

গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করা বেগম খালেদা জিয়াকে বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। প্রিয় নেত্রীর পার্থিব অনুপস্থিতি থাকলেও তার রেখে যাওয়া আদর্শ ও স্মৃতি এখন নেতা-কর্মীদের পথচলার পাথেয়।

এআরএস
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর