প্রিয় নেত্রীর কবরের মাটি ছুঁতে দূর-দূরান্ত থেকে মানুষের ঢল

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

লাখ লাখ মানুষের অশ্রুসিক্ত বিদায় আর অকৃত্রিম ভালোবাসায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার দাফন হলেও পরের দিন বৃহস্পতিবার ইংরেজি নতুন বছরের প্রথম সকাল থেকেই প্রিয় নেত্রীর কবর জিয়ারত করতে রাজধানীর জিয়া উদ্যানে ঢল নামে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের।

সকাল থেকেই খালেদা জিয়ার কবর জিয়ারতকারীরা উদ্যানে আসতে শুরু করলেও নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী প্রথম দিকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়নি। উদ্যানের সামনের সড়কেও যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কড়া নির্দেশনা থাকায় সকালেই কাউকে প্রবেশ করতে দেওয়া সম্ভব হয়নি।

প্রবেশাধিকার না পেয়ে অনেককেই উদ্যানের বাইরে বিজয় সরণির ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে মোনাজাত করতে দেখা যায়। সেখানে এক ব্যক্তিকে অঝোরে কাঁদতে দেখা যায়, যা উপস্থিত সবার নজর কেড়েছে। তবে বেলা ১১টার পর সড়কের ব্যারিকেড সরিয়ে নেয়া হয় এবং দুপুর ১২টার পর উদ্যানের প্রবেশমুখ সবার জন্য খুলে দেওয়া হয়।

বেগম খালেদা জিয়ার টানে শুধু বিএনপি নেতা-কর্মীরাই নন, বরং সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মুন্সিগঞ্জ থেকে আসা ফাতেমা শারমিন জানান, তিনি রাজনীতি করেন না, তবুও কেবল শ্রদ্ধা থেকে শেষবারের মতো প্রিয় নেত্রীর কবরের মাটি ছুঁয়ে দেখতে এসেছেন।

ফেনী থেকে আসা মবিনুল ইসলাম বলেন, আমি কোনো দল করি না, কিন্তু বেগম জিয়ার শাসনকাল আমার কাছে সোনালী সময় মনে হয়। তাই তাকে শেষ বিদায় জানাতে ছুটে এসেছি।

আগতদের মধ্যে নারী ও ঢাকার বাইরে থেকে আসা মানুষের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলামসহ তৃণমূলের অনেক নেতা-কর্মীকেও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে দেখা গেছে।

গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার লাখো জনতা ও রাজনৈতিক নেতা-কর্মীদের বিশাল জনসমুদ্রের উপস্থিতিতে জানাজা শেষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাকে দাফন করা হয়। আজও জোহরের নামাজের পর থেকে হাজারো মানুষের ভিড়ে এলাকাটি এক শোকাতুর পরিবেশে রূপ নেয়। সবার চোখে-মুখে ছিল প্রিয় নেত্রীকে হারানোর গভীর বেদনা।

এআরএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর