জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই: ইসি সানাউল্লাহ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম

দীর্ঘদিন গণতন্ত্র অনুপস্থিত থাকার পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি রাষ্ট্রের সকল সাংবিধানিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান পুলিশ লাইন্সে জেলা পুলিশের সঙ্গে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিমি এবং পুলিশ সুপার আবদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় নির্বাচন কমিশনার বলেন, বিগত নির্বাচনগুলোতে অনিয়ম ও কারচুপির কারণে সেগুলো গ্রহণযোগ্য ছিল না। এবার পুলিশ প্রশাসনকে বিশেষ ভূমিকা রাখতে হবে, যেন কোনোভাবেই ভোট কারচুপি করতে না পারে। আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে চাই।

তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

পাহাড়ি জেলা বান্দরবানে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে নির্বাচনসংক্রান্ত একটি গোপন আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

আরবিএস
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন হাজারো মানুষ। আর এই সুযোগেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন চালকদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচন উপলক্ষে আজ বুধবার (১১ ফেব্রয়ারি) রাতের মধ্যেই বগুড়ার সব ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে...
দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা রক্ষায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন স্বচ্ছ, সুন্দর, নিরপেক্ষ ও...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর