বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক: আফ্রিদি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কঠোর অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বিসিবির প্রাথমিক সিদ্ধান্তকে 'সঠিক' বলে অভিহিত করেছেন তিনি। পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এসব কথা জানিয়েছে।।

মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সম্প্রতি বিসিবি আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে আফ্রিদি বলেন, ক্রিকেটের বিশ্বমঞ্চে ভেন্যু পরিবর্তনের এই সংস্কৃতি ভারতই শুরু করেছে।

তিনি মন্তব্য করেন, ক্রিকেটের জন্য এটি অত্যন্ত লজ্জার। ভারতই প্রথমে ভেন্যু পরিবর্তনের রাজনীতি শুরু করেছিল। এখন অন্যরা যে তাদের সাথে দূরত্ব বজায় রাখবে, এটাই স্বাভাবিক।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাবের দিকে ইঙ্গিত করে আফ্রিদি কড়া ভাষায় বলেন, ভারত বর্তমানে টাকার দাপটে সব চালাচ্ছে। তবে আইসিসি মানে শুধু 'ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল' নয়, এটি 'ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল'।

ক্রিকেটের ভবিষ্যৎ রক্ষা করতে হলে ভারতকে নিয়ে আইসিসির এই অতি-প্রীতি দ্রুত বন্ধ করতে হবে। তিনি আরও যোগ করেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের দাবির প্রেক্ষিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করা এখন সময়ের দাবি।

উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতীয় বোর্ডের বিশেষ নির্দেশে গত শনিবার তাকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

এর জের ধরে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতিমধ্যে দেশে আইপিএল-এর সব ধরনের সম্প্রচার বন্ধের নির্দেশ জারি করেছে। শহীদ আফ্রিদি মনে করেন, আইসিসিতে অনেক বিচক্ষণ ব্যক্তি থাকা সত্ত্বেও তারা ভারতের দিকে বেশি ঝুঁকে থাকে। বিশ্বক্রিকেটে সমতা ফেরাতে আইসিসির এখনই সক্রিয় হওয়া উচিত বলে তিনি মনে করেন।

এআরএস
দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর