ভারতে খেলতে যাওয়া নিয়ে বিসিবি-আইসিসি টানাপোড়েন, কাটছে না অনিশ্চয়তা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এক চরম অনিশ্চয়তা ও ধোঁয়াশা তৈরি হয়েছে। একদিকে ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবির অনড় অবস্থান, অন্যদিকে আইসিসির পক্ষ থেকে ‘ভেন্যু না সরানোর’ ইঙ্গিত- সব মিলিয়ে বিশ্ব আসর শুরুর ঠিক এক মাস আগে দেশের ক্রিকেট অঙ্গনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ নেয়া নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে দ্বন্দ্ব এখন চরমে। নিরাপত্তা শঙ্কার অজুহাতে ভারতে গিয়ে খেলতে বিসিবির অনাগ্রহ এবং এর বিপরীতে আইসিসির কড়া বার্তার খবর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যকার সাম্প্রতিক ভার্চ্যুয়াল বৈঠকের ফলাফল নিয়ে দুই পক্ষ থেকে পাওয়া যাচ্ছে ভিন্ন ভিন্ন তথ্য।

এই সংকটের মূলে রয়েছে আইপিএলে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে তৈরি হওয়া এক নাটকীয় ঘটনা। সম্প্রতি ভারতীয় বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে বাধ্য হয়। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ভারতের ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় বাংলাদেশ। এর জের ধরেই বিসিবি ভারতে খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে এবং সোজা জানিয়ে দেয়, তারা ভারতে কোনো ম্যাচ খেলবে না।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর দাবি অনুযায়ী, আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও সরানো সম্ভব নয়। বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, নতুবা পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।

তবে বিসিবি এই ‘আলটিমেটাম’-এর খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসি তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছে। নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে বলে আইসিসি জানিয়েছে। কোনো ধরণের আলটিমেটাম বা চূড়ান্ত বার্তা আইসিসি দেয়নি।

বিসিবির একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, বর্তমানে বোর্ডের এই অবস্থান মূলত সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের প্রতিফলন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সরকার বুঝেশুনেই একটি অবস্থান নিয়েছে। একমাত্র সরকার যদি সবুজ সংকেত দেয়, তবেই বাংলাদেশ দল ভারতে যাবে। অর্থাৎ, বিসিবি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।

বিশ্বকাপের সূচি ও বর্তমান পরিস্থিতি

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে রয়েছে বাংলাদেশ। সূচি অনুযায়ী-৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি নেপাল। প্রথম তিনটি ম্যাচ কলকাতা ও চতুর্থ ম্যাচটি মুম্বাইতে অনুষ্ঠিত হবার কথা।

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র চার সপ্তাহ। এই অবস্থায় আইসিসি যদি ভেন্যু না সরায় এবং বিসিবি যদি তাদের সিদ্ধান্তে অনড় থাকে, তবে বিশ্বমঞ্চে বাংলাদেশের অংশগ্রহণ বড় ধরনের হুমকির মুখে পড়বে। ক্রীড়াপ্রেমীরা এখন তাকিয়ে আছেন সরকার ও আইসিসির পরবর্তী পদক্ষেপের দিকে।

এআরএস
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
বিশ্বকাপের ঢোল বাজতেই ভারতের ফুটবল-পাগল রাজ্য কেরালায় উন্মাদনার পারদ চড়চড় করে তুঙ্গে উঠেছে। তবে এবার কেরালাবাসী যা করে দেখাল, তা দেখে স্বয়ং লাতিন আমেরিকার ফুটবল ভক্তদেরও চোখ ছানাবড়া হতে বাধ্য!...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর