খালেদা জিয়ার মৃত্যুতে অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির শোক

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির নেতারা। 

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় নিউ সাউথ ওয়েলস লিবারেল পার্টির বিরোধী দলীয় নেতা ও সংসদ সদস্য ডেমেইয়েন টিউডহোপ এবং হোলস্ ওয়ার্দির সংসদ সদস্য টিনা আইয়ার্ড শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী এবং আপসহীন ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ সময় জনসেবা এবং দেশের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। শোকবার্তায় তারা খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকবিহ্বল বিএনপি নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করেন।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার প্রয়াণে প্রবাসে থাকা বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। অস্ট্রেলিয়ার এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের শোক প্রকাশ মূলত তার রাজনৈতিক প্রভাব ও আন্তর্জাতিক পরিচিতিরই প্রতিফলন।

এআরএস
জাতিসংঘের সদর দপ্তরের সামনে তিনটি বড় রাস্তার দুই পাশে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি। মাঝখানের জায়গায় ছিল ইসরাইল বিরোধী আন্দোলন।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ওয়াশিংটন বিএনপির  উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। 
যুক্তরাজ্যে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে লন্ডনের একটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর