মার্কিন ইমিগ্রেশন এজেন্টের গুলিতে প্রাণ দিলেন এক নারী কবি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের ফেরার পর থেকেই আমেরিকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের ধরতে চরমপন্থা অবলম্বনেও পিছপা হচ্ছে না দেশটির ক্ষমতাশালী ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) দপ্তর।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার মিনিয়াপোলিসে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের একজন এজেন্টের গুলিতে এক নারী নিহত হয়েছেন। ৩৭ বছর বয়সী রেনি নিকোল, গুড টুইন সিটিজের বাসিন্দা ছিলেন। তাকে তার নিজের বাড়ি থেকে মাত্র কয়েক ব্লকের দূরত্বে গুলি করা হয়।

দ্য মিনেসোটা স্টার ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, রেনির মা ডোনা গ্যাঙ্গার তার মেয়েকে ‘সবচেয়ে দয়ালু ব্যক্তিদের একজন’ হিসেবে বর্ণনা করেছেন। গ্যাঙ্গার পত্রিকাটিকে বলেন, সে অত্যন্ত দয়ালু ছিল। সারাজীবন মানুষের সেবা করেছে। সে ছিল স্নেহময়ী, ক্ষমাশীল ও ভালোবাসায় পূর্ণ এক মানুষ, অসাধারণ মানবসন্তান।

কে ছিলেন নিহত রেনি নিকোল গুড?

পরিবারের সদস্যদের মতে, রেনি নিকোল গুড তার সঙ্গীর সাথে মিনিয়াপোলিসে থাকতেন। তিনি ছয় বছর বয়সী একটি সন্তানের মা ছিলেন।

গুড ২০২০ সালে ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ডব্লিউটিকেআর’কে দেয়া এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ব্রায়ান হেমফিল বলেন, তার এই হত্যাকাণ্ড দেশে ভয় ও সহিংসতা দুঃখজনকভাবে সাধারণ বিষয়ে পরিণত হয়েছে, তার উদাহরণ। 

নিকোল ভার্জিনিয়ার নরফোকের ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটিতে ক্রিয়েটিভ রাইটিং নিয়ে পড়াশোনা করেছেন। সেখানে ২০২০ সালে ‘অন লার্নিং টু ডিসেক্ট ফেটাল পিগস’ কবিতার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের কবিতা পুরস্কার লাভ করেন। ইংরেজি বিভাগের একটি সংক্ষিপ্ত জীবনী অনুযায়ী, তিনি কলোরাডো স্প্রিংসের বাসিন্দা ছিলেন এবং স্বামীর সাথে একটি পডকাস্ট পরিচালনা করতেন। এছাড়া অবসরে তিনি সিনেমা দেখতে এবং ছবি আঁকতে পছন্দ করতেন।

নিকোলের বলে ধারণা করা একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতে প্রাইড ফ্ল্যাগের পাশে লেখা ছিল, কলোরাডোর কবি, লেখক, স্ত্রী, মা এবং একজন সাধারণ গিটারিস্ট; বর্তমানে মিনিয়াপোলিসকে জানছি।

এর আগে নিকোল টিমি রে ম্যাকলিন জুনিয়রের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, যিনি ২০২৩ সালে ৩৬ বছর বয়সে মারা যান। ম্যাকলিন সিনিয়র জানান, এই দম্পতির একটি সন্তান রয়েছে।

মিনিয়াপোলিসের সেই গোলাগুলি

হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর জানিয়েছে, একটি অভিবাসন অভিযান চলার সময় বাধাগ্রস্ত হওয়ায় কর্মকর্তারা গুলি চালান। দপ্তরের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন জানান, সংঘর্ষের সময় ওই নারী গুলিবিদ্ধ হন।

ভিডিওতে দেখা যায়, কর্মকর্তারা একটি এসইউভি’র চালকের পাশের দরজা খোলার চেষ্টা করছেন। গাড়িটি প্রথমে একটু পেছনে যায় এবং এরপর সামনের দিকে এগিয়ে আসে। এ সময় অফিসার চালককে লক্ষ্য করে গুলি ছুড়লে একাধিক গুলির শব্দ শোনা যায় এবং গাড়িটি একটি পার্ক করা গাড়ির ওপর আছড়ে পড়ে।

বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোম বলেন, নিকোল গাড়ি থেকে নামার নির্দেশ অমান্য করেছিলেন এবং আইসিই কর্মকর্তাদের হত্যা করার বা শারীরিক ক্ষতি করার উদ্দেশ্যে তাদের ওপর গাড়ি চালিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন। নোমের মতে, যে কর্মকর্তা গুলি ছুড়েছিলেন তিনি গাড়ির ধাক্কায় আহত হন এবং হাসপাতালে চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

নিকোলের মা স্টার ট্রিবিউনকে জানিয়েছেন, তার মেয়ে আইসিই-সংক্রান্ত কোনো প্রতিবাদের অংশ ছিলেন না। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ বলেন, তিনি এই ঘটনার ভিডিও দেখেছেন এবং জনসাধারণকে অপপ্রচার বা প্রোপাগান্ডায় কান না দেয়ার আহ্বান জানিয়েছেন।

বর্তমানে আমেরিকার জাতীয় তদন্ত সংস্থা এফবিআই এবং মিনেসোটা ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটির ব্যুরো অফ ক্রিমিনাল অ্যাপপ্রিহেনশন এই হত্যাকাণ্ডের তদন্ত করছে।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর