ত্যাগ, সংগ্রামের কারণে বেগম জিয়া ছিলেন একটি প্রতিষ্ঠান: খোকন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকারে বেগম খালেদা জিয়ার আত্নত্যাগ, সংগ্রামের জন্য তিনি নিজে একটি প্রতিষ্ঠান ছিলেন। আর বিশাল পরিচিতির জন্য তার মৃত্যুর পর জানাজায় বিএনপির বাইরেও দলমত নিবির্শেষে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করে তার অবদানের জন্য শেষ শ্রদ্ধা জানিয়েছেন । 

তিনি বলেন, সাধারণত মরদেহ সামনে রেখে জানাজা পড়ার নিয়ম থাকলেও বেগম খালেদা জিয়ার জানাজায় চারদিক থেকে মানুষ অংশহগ্রহণ করেছেন এবং ঢাকা শহর ‘জানাজা শহরে’ পরিণত হয়েছে।

খোকন এ সময় বেগম খালেদা জিয়াকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করে বলেন, গণতান্ত্রিক আন্দোলনরে জন্য বিশ্ব যেমন নেলসন ম্যান্ডেলার কথা স্মরণ করেন, তেমনি খালেদা জিয়ার কথাও স্মরণ করবে। 

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নোয়াখালী চাটখিলে মরুহুমা মহীয়সী বেগম খালেদা জিয়ার  স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌসুমী জারিন সনিয়া ও তার পরিবার বর্গের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. আবু হানিফ, চাটটখিল পৌর বিএনপির আহবায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ (ভিপি), বিএনপি নেতা দেওয়ান সামছুল আরেফীন শামীমসহ আরও অনেকে। 

পরে তিনি বেলুন উড়িয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন এবং ক্যাম্প পরিদর্শণ করেন । দিন ব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে ছয় জন্য বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগী দেখেন ও বিনামূল্যে রোগীদের ওষুধ দেন। 

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর