পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিশোধ, প্রতিহিংসায় একটি দল বা মানুষের কী হতে পারে তা আমরা পাঁচ আগস্ট দেখেছি। আমরা পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আমাদের মতপার্থক্য থাকবে; কিন্তু সেটা যে মতবিভেদ পর্যায়ে না।

তিনি বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখছে, সব আশা হয়তো পূরণ করা সম্ভব নয়। তবে সবাই যদি স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে জাতিকে সঠিক পথে নিয়ে যেতে পারবো।

রাজধানীতে পানির সমস্য নিয়ে তিনি বলেন, এ নিয়ে আলোচনা করি উচিত। তা না হলে ভবিষ্যতে অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হতে হবে। তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি, তাদের কাজে লাগাতে না পারি তাহলে সব প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে। 

সড়ক দুর্ঘটনা প্রসমনে, কৃষকদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করতে সবার কাজ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও জানান বিএনপির এই সর্বোচ্চ নেতা।

সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ মন্তব্য করে তিনি বলেন, যেকোনোভাবে গণতান্ত্রিক পন্থা এবং জবাবদিহিতা চালু রাখতে হবে। এতে করে দেশের পরিবর্তন করা যাবে। শুধু রাজনৈতিক আলোচনা নয়, মানুষের জীবন যাত্রার মান কীভাবে আরও উন্নত করা যায় তারও বেশি করে আলোচনা প্রয়োজন। 

এসময় তিনি জানান, ২২ জানুয়ারি থেকেবিএনপির পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবো। পাশাপাশি সরকার গঠন করলে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনার প্রত্যাশার কথাও জানান তারেক রহমান।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর