উত্তেজনা কমলেও থমথমে টেকনাফ সীমান্ত, শিশু হুজাইফার পরিবারে কান্নার রোল

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম

টেকনাফ-মিয়ানমার সীমান্তে দীর্ঘস্থায়ী উত্তেজনা কিছুটা কমলেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। সীমান্তঘেষা হোয়াইক্যংয়ের লম্বাবিল এলাকার বাসিন্দারা আতঙ্কের রেশ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। তবে গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে লম্বাবিল গ্রামের চিত্র ভিন্ন। আরাকান আর্মির গুলিতে আহত শিশু হুজাইফার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে, থামছেই না স্বজনদের কান্না।

হাসিখুশি শিশু ছিলো হুজাইফা, যে কি না নাচতে আর গাইতে পছন্দ করতো, সে এখন হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। মেয়ের এই অবস্থা সইতে না পেরে মা-ও এখন শয্যাশায়ী। শোকের আঁতুড়ঘরে মা যা বলছেন, তার অধিকাংশই এখন প্রলাপের মতো শোনাচ্ছে। তবে মেয়ের চিকিৎসার কথা জিজ্ঞেস করলেই যেন সম্বিৎ ফিরে পাচ্ছেন তিনি; স্পষ্ট স্বরে কান্নাজড়িত কণ্ঠে মেয়ের উন্নত চিকিৎসার দাবি জানাচ্ছেন।

সংসারের চাকা সচল রাখার কাজ বাদ দিয়ে এখন নিজের শোক সামলে পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন হুজাইফার বাবা। তিনি বলেন, ‘এখন প্রধান লক্ষ্য মেয়ের সুস্থতা।’

মেয়ের উন্নত চিকিৎসার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।

ভৌগলিক অবস্থান বিশ্লেষণে দেখা যায়, হুজাইফাদের বাড়ি থেকে বিজিবি ক্যাম্পের দূরত্ব প্রায় এক কিলোমিটার। আর সীমান্ত রেখা আরও পাঁচ কিলোমিটার দূরে। এত দূরত্বের মধ্যে গুলি এসে লাগার ঘটনাকে অস্বাভাবিক মনে করা হচ্ছে।

তবে স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এমন ঘটনা আবারও ঘটতে পারে।

গ্রামবাসীদের দাবি, এই গ্রামের ওপর দিয়ে ‘আরসা’র যাতায়াত রয়েছে। আরসা সদস্যদের যাতায়াতের কারণে গ্রামটি আরাকান আর্মিদের কাছে শত্রু হিসেবে গণ্য হচ্ছে, যা সাধারণ গ্রামবাসীকে ঝুঁকিতে ফেলছে।

সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ মাঝেমধ্যেই আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। লম্বাবিল গ্রামের বাসিন্দারা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সীমান্তের ওপার থেকে সর্বশেষ গোলাগুলির শব্দ শোনা গেছে। এরপর থেকে বড় কোনো শব্দ শোনা না গেলেও সীমান্তের থমথমে পরিস্থিতি কাটেনি।

একাত্তর/আরএ
সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বিএসএফের আকস্মিক গুলির জবাবে বিজিবি পাল্টা গুলি চালালে সাময়িক উত্তেজনা তৈরি হয়।...
ভারতে বসবাসকারী মেয়েকে মায়ের মরদেহ দেখার সুযোগ করে দিলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শূন্যরেখায় এসে শেষবারের মতো মায়ের মুখ দেখলেন মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা ও চাঁদ শিকারী সীমান্তের মধ্য দিয়ে তৃতীয় দফায় আবারো ১৯ জনকে পুশইনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।
জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারী ও তিন পুরুষসহ সাতজনকে পুশইন করেছে বিএসএফ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর