খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিলো: রিজভী

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রদর্শনীটি আয়োজন করেছে ‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকা’।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আসছে, সেই বিদ্যুৎ প্লান্টটি (কেন্দ্র) খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছিল। কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সেই বিতর্কিত প্রকল্পটি বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, খালেদা জিয়াকে দিয়ে এমন দেশবিরোধী প্রকল্প করানো সম্ভব ছিল না বলেই তাঁকে জেলে বন্দি করা হয়েছিল এবং সুচিকিৎসা না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, বাংলাদেশে এখনও বিপুল পরিমাণে কয়লা ও গ্যাসের মজুদ রয়েছে। এসব প্রাকৃতিক সম্পদ কুক্ষিগত করার জন্য আঞ্চলিক ও বৈশ্বিক মহাশক্তিগুলো বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর