২৩২ বছর পর অবিশ্বাস্য ঘটনা, ৪০ রানের লক্ষ্য দিয়েও জয়!

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:১০ পিএম

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা- এই প্রবাদটি যেন আরও একবার নতুন করে প্রমাণিত হলো পাকিস্তানের করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে ২৩২ বছর আগের এক অবিশ্বাস্য রেকর্ড ভেঙে চুরমার করে দিল- পাকিস্তান টিভি। মাত্র ৪০ রানের পুঁজি নিয়েও জয় তুলে নিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দলটি।

পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট 'প্রেসিডেন্টস ট্রফি'র গ্রেড ওয়ানের ১৫তম ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান টিভি ও সুই নর্দান গ্যাস পাইপলাইনস। ম্যাচের তৃতীয় দিনে সুই নর্দানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪১ রান। ৪১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সুই নর্দান যে এমন বিপর্যয়ে পড়বে, তা হয়তো অতি বড় ক্রিকেটবোদ্ধাও কল্পনা করেননি।

পাকিস্তান টিভির বোলারদের তোপে ১৯.৪ ওভারে মাত্র ৩৭ রানেই অলআউট হয়ে যায় সুই নর্দান। ফলে মাত্র দুই রানের এক অবিশ্বাস্য জয় পায় পাকিস্তান টিভি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই এখন সবচেয়ে কম রানের লক্ষ্য দিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড।

ভেঙে গেল ১৭৯৪ সালের রেকর্ড

এতদিন এই রেকর্ডের মালিক ছিল ইংল্যান্ডের ওল্ডফিল্ড ক্লাব। ১৭৯৪ সালে লর্ডসের পুরোনো মাঠে এমসিসি-র বিপক্ষে ৪১ রানের লক্ষ্য দিয়ে ওল্ডফিল্ড জিতেছিল মাত্র ৬ রানে (এমসিসি ৩৪ রানে অলআউট হয়েছিল)। দীর্ঘ ২৩২ বছর পর সেই রেকর্ডটি নিজের করে নিল পাকিস্তান টিভি।

পাকিস্তান টিভি প্রথম ইনিংসে ১৬৬ এবং দ্বিতীয় ইনিংসে ১১১ রান সংগ্রহ করে। অন্যদিকে, সুই নর্দান প্রথম ইনিংসে ২৩৮ রান তুলে লিড নিলেও, দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৭ রানে গুটিয়ে যায়। সুই নর্দানের পক্ষে মাত্র একজন ব্যাটার দুই অঙ্কের কোটা (সফিউল্লাহ বাঙ্গাশ, ১৪ রান) স্পর্শ করতে পেরেছেন।

পাকিস্তান টিভির জয়ের কারিগর বাঁহাতি স্পিনার আলি উসমান। ৯ রান খরচ করে তিনি একাই তুলে নেন ৬টি উইকেট। চলতি বছরের কায়েদ-ই-আজম ট্রফির এই সর্বোচ্চ উইকেটশিকারি আবারও প্রমাণ করলেন কেন তিনি ঘরোয়া ক্রিকেটে অপ্রতিদ্বন্দ্বী। তাকে যোগ্য সঙ্গ দিয়ে আমাদ বাট ২৮ রানে নেন ৪ উইকেট।

ক্রিকেটের ইতিহাসের পাতায় ১৭৯৪ সালের সেই ধূলিধূসরিত রেকর্ড মুছে দিয়ে পাকিস্তান টিভি এক নতুন যুগের সূচনা করল। মাত্র ৪০ রানের টার্গেট দিয়ে ম্যাচ জেতা শুধু রেকর্ডই নয়, বরং বোলারদের হার না মানা মানসিকতার এক অনন্য নিদর্শন হয়ে থাকবে বলে জানান।

এআরএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর