ইরানে মৃত্যু মিছিলের জন্য সরাসরি ট্রাম্পকে দুষলেন খামেনি

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম

ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের জেরে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি অনুযায়ী, এই সহিংসতায় নজিরবিহীন প্রাণহানি ঘটেছে। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে খামেনি বলেন, ইরানি জাতির ওপর যে ক্ষয়ক্ষতি, প্রাণহানি এবং অপবাদ চাপিয়ে দেয়া হয়েছে, তার জন্য আমরা মার্কিন প্রেসিডেন্টকে একজন অপরাধী হিসেবে গণ্য করি।

গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক দুর্দশার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা ইসলামি প্রজাতন্ত্রের ধর্মীয় শাসনব্যবস্থার অবসানের দাবিতে দেশব্যাপী ছড়িয়ে পড়ে। ট্রাম্প এই পরিস্থিতিতে হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছিলেন এবং ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয় তবে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন। তবে শুক্রবার এক পোস্টে ট্রাম্প তেহরানের নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা গণ-মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত বাতিল করেছেন। যদিও ইরান দাবি করেছে, কাউকে ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা ছিল না।

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় খামেনি বলেন, আমরা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেব না, তবে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক অপরাধীদের শাস্তি না দিয়ে ছাড়ব না। বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার কথা স্বীকার করে ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ খামেনি বলেন, দেশব্যাপী চলা বিক্ষোভে কয়েক হাজার মৃত্যু হয়েছে, যা ইরানের সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ। তিনি এই সহিংসতার জন্য ইরানের চিরশত্রু যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করে বলেন, তারা নাশকতা সৃষ্টি, সরকারি সম্পত্তি ধ্বংস এবং বিশৃঙ্খলা উসকে দিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’ জানিয়েছে, তারা ৩,০৯০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, যার মধ্যে ২,৮৮৫ জনই বিক্ষোভকারী। এছাড়া ২২,০০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সপ্তাহে ইরানের প্রসিকিউটর জেনারেল হুঁশিয়ারি দিয়েছেন, আটকদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। যারা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে এবং ‘ভাড়াটে’ হিসেবে সশস্ত্র বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের ‘মোহারেব’ (ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা) হিসেবে গণ্য করা হবে। ইরানি আইন অনুযায়ী এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।

আংশিকভাবে ইন্টারনেট সেবা চালু

গত ২০০ ঘণ্টা সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার পর শনিবার থেকে ইরানে আংশিকভাবে ইন্টারনেট সেবা চালু হয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা ‘নেটব্লকস’ জানিয়েছে, কানেক্টিভিটি বা সংযোগ আগের তুলনায় সামান্য বাড়লেও তা স্বাভাবিক অবস্থার মাত্র দুই শতাংশ।

তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহরের বাসিন্দারা জানান, শনিবার ভোর থেকে তারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন। বিক্ষোভের সময় কারাজে সবচেয়ে ভয়াবহ সহিংসতা লক্ষ্য করা গেছে।

গোয়েন্দা অভিযানে ধরপাকড় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশজুড়ে হাজার হাজার ‘দাঙ্গাকারী ও সন্ত্রাসী’কে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে বিদেশে অবস্থানরত বিরোধী গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরাও রয়েছেন। আটকদের মধ্যে অন্যতম ‘রিং লিডার’ হিসেবে নাজনীন বিরাদরান নামে এক নারীর কথা উল্লেখ করা হয়েছে। দাবি করা হয়েছে, তিনি নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির পক্ষে ছদ্মনামে কাজ করছিলেন এবং বিক্ষোভ সংগঠিত করতে বড় ভূমিকা রেখেছেন। তবে রয়টার্স স্বাধীনভাবে তার পরিচয় বা এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

রেজা পাহলভি দীর্ঘকাল ধরে বর্তমান শাসনের পতনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং তিনি জানিয়েছেন, ক্ষমতায় এলে তিনি ইসরাইলের সাথে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবেন।

অন্যদিকে, ইসরাইলি কর্মকর্তাদের কণ্ঠেও পাহলভির প্রতি সমর্থনের সুর শোনা গেছে। সম্প্রতি ইসরাইলের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিয়াহু এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, ইরানে ইসরাইলের ‘অপারেটিভ’ বা এজেন্টরা সক্রিয় রয়েছে, যাদের লক্ষ্য দেশটির সক্ষমতা কমিয়ে দেওয়া।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর