পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগে দ্বিতীয় দিনের মতো ছাত্রদলের ইসি ঘেরাও

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম

পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগসহ তিন দফা দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদলের নেতাকর্মীরা।

সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং কোনো ধরনের রাজনৈতিক চাপ বা মবকে ভয় পায় না ছাত্রদল।

রোববারও প্রায় ৯ ঘণ্টা ইসির সামনে অবস্থান নিয়েছিলো নেতাকর্মীরা। একপর্যায়ে ইসির সঙ্গে ছাত্রদলের একটি প্রতিনিধিদল বৈঠক করলেও দাবি পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আজ পুনরায় এই কর্মসূচি শুরু হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসি কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

ছাত্রদলের তিন দাবি হলো:

১. পোস্টাল ব্যালট–সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

একাত্তর/আরএ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে দীর্ঘদিন ধরেই পরিবর্তনের একটি ধারা লক্ষ্য করা যাচ্ছে। দলটির নীতিনির্ধারণ ও সাংগঠনিক কাঠামোতে দক্ষতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিয়ে নতুনভাবে সাজানোর...
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। 
সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সরকারি চাকরি থেকে অব্যাহতির নির্দিষ্ট সময়সীমা পার না...
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি গঠন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ চলতি মাসের এক মার্চ শেষ হওয়ায় সংগঠনটির...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর