শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে রিয়া গোপসহ ১০ জনকে হত্যার অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার (১৯ জানুয়ারি) প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগ আমলে নিয়ে বিচারিক প্যানেল এই আদেশ দেন।

অভিযোগে বলা হয়, গত ১৯ ও ২১ জুলাই শামীম ওসমানের নেতৃত্বে তার অনুসারীরা দেশি-বিদেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। তারা নারায়ণগঞ্জ ক্লাবে বসে আন্দোলন দমনের পরিকল্পনা করেন এবং রাইফেলস ক্লাবের অস্ত্র লুট করে শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়েন।

প্রসিকিউশন আরো জানায়, ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনার পর শামীম ওসমান নিজেই অস্ত্র নিয়ে মাঠে নেমেছিলেন।

অন্যদিকে, আজ ট্রাইব্যুনালে গুমের মামলায় সাক্ষ্য প্রদান শুরু হয়েছে। প্রথম দিনে সাক্ষ্য দেন গুম থেকে ফিরে আসা বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী, যেখানে তিনি তার সাথে ঘটা ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।

এছাড়া ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

একাত্তর/আরএ
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলার খসড়া তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার কাছে...
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী দীপু মনি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার ও আবদুর...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তাকে দেশে ফেরানো বা পাওয়া মাত্রই গ্রেপ্তার করে কারাগারে...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর