দাভোসে ম্যাক্রোঁর ‘টপ গান’ লুক নিয়ে চর্চা তুঙ্গে

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম

সুইজারল্যান্ডের পাহাড়ি রিসোর্ট দাভোসে বিশ্বনেতাদের সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যখন গ্রিনল্যান্ড ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের নীতির কড়া সমালোচনা করছিলেন, তখন তার বক্তব্যের চেয়েও বেশি নজর কেড়েছে তার চোখের বিশেষ এক জোড়া সানগ্লাস। নেটিজেনরা একে হলিউড মুভি ‘টপ গান’-এর টম ক্রুজের লুকের সঙ্গে তুলনা করছেন। এনিয়ে চর্চাও এখন তুঙ্গে। 

ম্যাক্রোঁ যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন, তখন তার চোখে গাঢ় এবং রিফ্লেক্টিভ এভিয়েটর সানগ্লাস ছিল। সাধারণত ইনডোর কোনো অনুষ্ঠানে এ ধরনের চশমা পরার রীতি নেই। তবে এলিসি প্রাসাদ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের চোখের একটি রক্তনালী ফেটে যাওয়ায় সুরক্ষার স্বার্থে চিকিৎসকের পরামর্শে তিনি এই সানগ্লাস পরেছেন।

ম্যাক্রোঁর এই ‘সোহে’ লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অজস্র মিম তৈরি হয়েছে। বিশেষ করে ট্রাম্পের সঙ্গে তার এক কাল্পনিক লড়াইকে কেন্দ্র করে ‘ডুয়েল ইন দাভোস’ শিরোনামে একটি মিম ভাইরাল হয়েছে। 

এতে দেখা যায়, ট্রাম্প এবং ম্যাক্রোঁ দুজনেই সামরিক ফ্লাইং স্যুট পরে একে অপরের দিকে তাকিয়ে আছেন এবং ম্যাক্রোঁর চোখে সেই বিশাল সানগ্লাস। কেউ কেউ তার এই স্টাইলকে বীরোচিত বলে প্রশংসা করলেও বিরোধীরা একে ‘অহংকার’ বা স্বাস্থ্যের লুকোচুরি বলে সমালোচনা করেছেন।

স্টাইল নিয়ে আলোচনা থাকলেও ম্যাক্রোঁর বক্তব্য ছিল অত্যন্ত আক্রমণাত্মক। তিনি গ্রিনল্যান্ড দখল বা কেনার বিষয়ে ট্রাম্পের প্রস্তাবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন ট্যারিফ বা শুল্ক আরোপের হুমকিকে ‘মৌলিকভাবে অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন।

ম্যাক্রোঁ স্পষ্ট করে বলেন, ইউরোপ কোনো ধরনের দাদাগিরি বা ‘বুলিইং’ সহ্য করবে না। যদি ফ্রান্সের ওয়াইন বা শ্যাম্পুর ওপর অতিরিক্ত শুল্ক চাপানো হয়, তবে ইউরোপও পাল্টা ব্যবস্থা নেবে।

ম্যাক্রোঁর এই সানগ্লাসটি ছিল ফরাসি লাক্সারি ব্র্যান্ড ‘হেনরি জুলিয়েন’ এর। ব্র্যান্ডটি জানিয়েছে, এটি তাদের ‘প্যাসিফিক এস ০১’ মডেল, যার দাম ৬৫৯ ইউরো (প্রায় ৮৫,০০০ টাকা)। গুগলে এই ব্র্যান্ডের সার্চ বহুগুণ বেড়ে গেছে এবং কোম্পানিটি প্রচুর পরিমাণে কল পাচ্ছে। এই ঘটনার পর ব্র্যান্ডটির মূল মালিকানাধীন প্রতিষ্ঠান ‘আইভিশন টেক’-এর শেয়ারের দাম বুধবার প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ম্যাক্রোঁ যখন দাভোস ত্যাগ করছেন, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প সেখানে পৌঁছান। ফলে এই দুই নেতার সরাসরি সাক্ষাৎ না হলেও তাদের দূরবর্তী কথার লড়াই ভূ-রাজনীতিতে এক নতুন উত্তাপের জন্ম দিয়েছে।

একাত্তর/এসি
ইসরাইলের হামলায় ধ্বংসস্তুপে পরিণত গাজা উপত্যকার পুনর্গঠনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’ বা শান্তি পরিষদে যোগ দিতে অস্বীকৃতি জানানো এবং গ্রিনল্যান্ড ইস্যুতে
সম্প্রতি স্ত্রীর সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। এ নিয়ে নানান ধরনের আলোচনা-সমালোচনার মধ্যে অবশেষে মুখ খুললেন ফরাসি প্রেসিডেন্ট।
প্রায় দুই মাসের অনিশ্চয়তার পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ।
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন দ্রুততম...
বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে বেশ প্রাণবন্ত এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর