স্ত্রীর সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন ফরাসি প্রেসিডেন্ট

আপডেট : ২৭ মে ২০২৫, ১১:৪৩ এএম

সম্প্রতি স্ত্রীর সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। এ নিয়ে নানান ধরনের আলোচনা-সমালোচনার মধ্যে অবশেষে মুখ খুললেন ফরাসি প্রেসিডেন্ট।

হ্যানয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাক্রোঁ বলেন, একটি ভিডিওতে দেখা যাচ্ছে আমি আমার স্ত্রীকে মজা করে কিছু বলছি, আর সেটা নিয়ে যেন একপ্রকার ভূ-রাজনৈতিক বিপর্যয় তৈরি হয়েছে। মানুষ তাতে অদ্ভুত ব্যাখ্যা জুড়ে দিচ্ছে।

তিনি বলেন, ভিডিওগুলো বাস্তব- হ্যাঁ, কেউ কেউ মাঝে মাঝে সেগুলো বিকৃত করে, কিন্তু তার চেয়েও ভয়ানক হলো, এইসব ভিডিওকে মানুষ যেভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

জানা যায়, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে স্ত্রী ব্রিজিতকে সঙ্গে নিয়ে ভিয়েতনামে পৌঁছলে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, বিমান হ্যানয়ের মাটিতে নামার পর ম্যাক্রোঁ হাসিমুখে বিমান থেকে নামতে উদ্যত হন। ঠিক সেই মুহূর্তে, বিমানের দরজার আড়াল থেকে লাল পোশাক পরা এক নারী ম্যাক্রোঁর মুখে থাপ্পড়ের মতো মারেন। এ ঘটনায় চমকে যান ম্যাক্রোঁ। ক্যামেরা আড়াল করতে দ্রুত বিমানের দরজার সামনে থেকে সরে যান।

এরপর, বিমান থেকে নেমে আসেন প্রেসিডেন্ট ও তার স্ত্রী ব্রিজিত। এতে বোঝা যায় প্রেসিডেন্টের মুখে হাত দেয়া নারী তিনিই ছিলেন। বিমান থেকে নামার সময় ম্যাক্রোঁ হাত বাড়িয়ে দিলেও ব্রিজিত অস্বীকৃতি জানান।

এই ঘটনায় প্রেসিডেন্টের কার্যালয় প্রথমে কোনো মন্তব্য করতে চায়নি। পরে অবশ্য দাবি করা হয়, ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়া।

তবে ফরাসি সংবাদমাধ্যম লা মনডে, বিএফএমটিভি, ডেইলি এক্সপ্রেস এবং দ্য ইউএস সান নিশ্চিত করে জানিয়েছে ভিডিওটি আসল। এবার এ নিয়ে প্রতিক্রিয়া জানালেন ম্যাক্রোঁও।

একাত্তর/আরএ
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর