টেলিগ্রামের সিইও’র গ্রেপ্তার নিয়ে মাক্রোঁর প্রতিক্রিয়া

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৭:১৬ পিএম

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।

তিনি বলেছেন, গ্রেপ্তার টেলিগ্রামের সিইও পাভেল দুরোভকে ফরাসি নাগরিকত্ব দেওয়ার বিষয়টিতে কোনো ভুল ছিলো না। পাভেল জন্মগতভাবে রাশিয়ার নাগরিক হলেও তার কাজের জন্য ফ্রান্স তাকে ফরাসি নাগরিকত্ব দিয়েছিলো।

ডয়চে ভেলের খবরে বলা হয়, গত শনিবার ফ্রান্সের একটি বিমানবন্দর থেকে পাভেলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, টেলিগ্রাম মেসেজিং অ্যাপটি তার কনটেন্ট বা বিষয়ের দিকে খেয়াল রাখছে না। ওই অ্যাপের মাধ্যমে অসুরক্ষিত এবং অপরাধমূলক বার্তা চালাচালি হচ্ছে। সাইবার ক্রাইম এবং অপরাধমূলক আইনে তাকে গ্রেপ্তার করা হয়।

এরপর স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন মাঁক্রো।

তিনি বলেন, যারা ফরাসি ভাষা রপ্ত করে নিতে পারেন এবং কাজের জগতে বিশেষ অবদান রাখতে পারেন, তাদের ফরাসি নাগরিকত্ব দেয়া হয়। পাভেলের ক্ষেত্রেও তা-ই ঘটেছে। ফলে এখন যারা তাকে নাগরিকত্ব দেয়া নিয়ে প্রশ্ন তুলছেন, আমি তাদের সঙ্গে সহমত নই।

পাভেলের দাবি, তিনি ফ্রান্সে আসছিলেন মাক্রোঁর সঙ্গে দেখা করতে। কিন্তু মাক্রোঁ জানিয়েছেন, পাভেলকে এমন কোনো আমন্ত্রণ ফরাসি প্রেসিডেন্টের অফিস থেকে দেয়া হয়নি। একইসঙ্গে তার বক্তব্য, পাভেলকে গ্রেপ্তারের বিষয়টি দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার স্বাধীন সিদ্ধান্ত।

এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পাভেল ষড়যন্ত্রের শিকার।

ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়ে পেসকভ জানিয়েছেন, রাজনৈতিক কারণে পাভেলের এই গ্রেপ্তার রাশিয়া কোনোভাবেই মেনে নেবে না।

একাত্তর/আরএ
সুইজারল্যান্ডের পাহাড়ি রিসোর্ট দাভোসে বিশ্বনেতাদের সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যখন গ্রিনল্যান্ড ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের নীতির কড়া সমালোচনা করছিলেন, তখন তার বক্তব্যের চেয়েও বেশি...
ইসরাইলের হামলায় ধ্বংসস্তুপে পরিণত গাজা উপত্যকার পুনর্গঠনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’ বা শান্তি পরিষদে যোগ দিতে অস্বীকৃতি জানানো এবং গ্রিনল্যান্ড ইস্যুতে
এমন আশঙ্কায় ইউক্রেনের সরকারি ও সামরিক কর্মকর্তাদের রাষ্ট্রের ইস্যু করা ডিভাইসে অ্যাপটি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলেনস্কি সরকার।
প্রায় দুই মাসের অনিশ্চয়তার পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর