ক্ষমতায় গেলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা হবে: তারেক রহমান

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে চট্টগ্রামে ইপিজেডের সংখ্যা বাড়ানো হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করা হবে। একইসঙ্গে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে উদ্যোগ, তা বাস্তবে রূপ দেওয়া হবে।

রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপির দেওয়া প্রতিশ্রুতি ক্ষমতায় গেলে বাস্তবায়ন করা হবে। তবে এই পরিকল্পনাগুলো সফল করতে হলে ধানের শীষকে জয়যুক্ত করে সরকার গঠনের সুযোগ দিতে হবে। ধানের শীষ জয়ী হলেই কাঙ্ক্ষিত দেশ গড়ার কাজ শুরু হবে।

দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেন। প্রথমত, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে। দ্বিতীয়ত, যেকোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরবে বিএনপি।

তিনি স্পষ্ট করে বলেন, অপরাধীর পরিচয় দল দিয়ে হবে না; অপরাধী যে-ই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে।

চট্টগ্রামের সাথে জিয়া পরিবারের সম্পর্কের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, চট্টগ্রাম থেকে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এখানে তিনি শহীদ হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ‘দেশনেত্রী’ উপাধি এখান থেকেই পেয়েছেন। তাই এই অঞ্চলের সাথে আমাদের সম্পর্ক আবেগের।

তিনি আরও বলেন, ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে ২৪-এর ছাত্র-জনতার আন্দোলন। দেশের মানুষ এখন নিরাপত্তা, শিক্ষা ও চিকিৎসার জন্য পরিবর্তন চায়। অন্য দলের সমালোচনা করে মানুষের কোনো উপকার হবে না। বিএনপি সবসময় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করেছে এবং দেশ ও জনগণকে নিয়ে দলের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে।

সবশেষে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের অধিকার কেউ যেন কেড়ে নিতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। গণতন্ত্র ও বাকস্বাধীনতায় যারা বিশ্বাস করেন, তারা ধানের শীষে আস্থা রাখুন।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর