ফাঁস হওয়া অডিও ক্লিপ নিয়ে যা জানালো স্টেট ডিপার্টমেন্ট

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

বাংলাদেশের রাজনীতি ও একটি ইসলামপন্থী রাজনৈতিক দলকে ঘিরে সম্প্রতি ফাঁস হওয়া অডিও বার্তা নিয়ে একাত্তর টিভিকে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট)।

একাত্তর টিভির কূটনৈতিক প্রতিবেদক আবু সুফিয়ানের প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের প্রেস অফিস থেকে পাঠানো এক লিখিত বার্তায় বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক পাঁচ দশকের বেশি পুরোনো এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের সঙ্গে এই অংশীদারিত্বকে গুরুত্বের সঙ্গে দেখে।

স্টেট ডিপার্টমেন্ট স্পষ্ট করে জানায়, বাংলাদেশে যুক্তরাষ্ট্র কোনো একটি রাজনৈতিক দলকে অন্য দলের ওপর সমর্থন করে না। একই সঙ্গে তারা জানায়, বাংলাদেশের জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হবে, সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

বার্তায় আরও বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থান বজায় রাখে এবং জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্তকে সম্মান করে।

এর আগে, যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ওয়াশিংটন বাংলাদেশের আওয়ামী লীগের সময়ে নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থী রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়।

একাত্তর টিভির পক্ষ থেকে এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের কাছে জানতে চাওয়া হলে, তারা আবারও তাদের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়—যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক শক্তির পক্ষে নয় এবং কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবে।

আরবিএস
মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
লংমার্চ ও সরকার পতনের হুমকি দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করা যাবে না মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর