মেহেরপুর জামায়াত নেতার গাড়ি থেকে জব্দ সরঞ্জাম অস্ত্র নয়: পুলিশ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম

​মেহেরপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় আসার পথে জেলা জামায়াতের আমির ও মেহেরপুর-১ আসনের প্রার্থী তাজউদ্দীন খানের মাইক্রোবাস থেকে তিন জনকে আটক করেছিলো সেনাবাহিনী। এ সময় ওই গাড়ি থেকে উদ্ধার হওয়া ওয়াকিটকি ও ইভেন্ট ম্যানেজমেন্টের সরঞ্জামকে প্রাথমিক অবস্থায় ‘অস্ত্র’ হিসেবে সন্দেহ করা হলেও পরে পুলিশ যাচাই-বাছাই জানিয়েছে সেগুলো অস্ত্র নয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। 

​সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা শহরের হোটেল বাজার মোড়ে তল্লাশি চালিয়ে তিন জনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছিল।

​আটক ব্যক্তিরা ছিলেন- মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মাইক্রোবাসচালক ইজারুল হক, সদর উপজেলার কামদেবপুর গ্রামের জামায়াতকর্মী সাহারুল ইসলাম এবং খোকসা গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক সেলিম রেজা।

​সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের জনসভার কর্মসূচি ছিলো। ওই জনসভায় যোগ দিতে আসার পথে হোটেল বাজার মোড়ে একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালায় সেনাবাহিনী।

​তল্লাশিকালে গাড়িটি থেকে চারটি ফোল্ডেবল স্টিক, একটি ইলেকট্রিক শকার, চারটি ওয়াকিটকি, একটি ম্যকগাইভার প্লাস স্কুড্রাইভার, ক্যামেরা ও চার্জার উদ্ধার করা হয়। এ সময় এই সরঞ্জামগুলো নিয়ে সন্দেহ তৈরি হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে এবং সরঞ্জামসহ গাড়িটি থানায় নিয়ে যায়।

​এ বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা তাজউদ্দীন খান বলেন, যেসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, সেগুলো সমাবেশের প্যান্ডেল নির্মাণের কাজে ব্যবহৃত হচ্ছিলো। রাজনৈতিক উদ্দেশে প্রতিপক্ষরা এগুলোকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) জাহাঙ্গীর সেলিম বলেন, আটক ব্যক্তিদের পরিচয় ও সরঞ্জামের বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছে। জব্দ হওয়া সরঞ্জামগুলোর মধ্যে ওয়াকিটকি ছাড়া বাকি সব প্যান্ডেল তৈরির কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

একাত্তর/এসি
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর