ইরান সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত: আইআরজিসি

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র মুখপাত্র আলী মোহাম্মাদ নায়িনি। তিনি বলেন, ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে, ইরানের বিরুদ্ধে সামরিক পরিকল্পনা সফল হবে না এবং যুদ্ধের পরিণতি নির্ধারিত হবে ইরানের সশস্ত্র বাহিনীর হাতে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আইআরজিসি'র মুখপাত্রের বরাতে তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এসব কথা জানিয়েছে।   

সাম্প্রতিক দিনগুলোতে মার্কিনিদের মনস্তাত্ত্বিক যুদ্ধ ও হুমকির মাধ্যমে কূটনীতি চাপিয়ে দেওয়ার চেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধের ভয় দেখানো, যুদ্ধের কৃত্রিম ছবি তৈরি করা এবং বিমানবাহী রণতরি পাঠানো— এগুলো মার্কিন কর্মকর্তাদের পুরোনো কৌশল।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে দাঙ্গা-নৈরাজ্য এবং ১২ দিনের যুদ্ধে ব্যর্থতার পর হোয়াইট হাউস চরম বিভ্রান্তি ও অসহায় অবস্থায় রয়েছে। দ্রুততম সময়ে ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন সমাজে অস্থিরতা সৃষ্টি ও ইরানি জনগণের মাঝে ভুয়া আতঙ্ক ছড়াতে মরিয়া, কারণ ইরানের বিরুদ্ধে যে-কোনো ষড়যন্ত্র করতে গিয়ে তারা জনগণের ঐক্য ও জাতীয় সংহতির শক্ত প্রাচীরের মুখোমুখি হয়েছে। এবারও তারা মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে জনগণের মনোভাব ও চিন্তায় নেতিবাচক প্রভাব ফেলতে চায়।

মার্কিন নেতাদের সামরিক হুমকি এবং এই অঞ্চলে মার্কিন বাহিনীর তৎপরতার ওপর ইরানের সশস্ত্র বাহিনী সার্বক্ষণিক স্মার্ট নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

ইরানের জনগণকে আশ্বস্ত করে আলী মোহাম্মাদ নায়িনি বলেন, শত্রুর আচরণ ও তৎপরতার ওপর আমাদের পূর্ণ নজর রয়েছে এবং শত্রুর সব সম্ভাব্য পরিকল্পনার মোকাবিলায় আমাদের কার্যকর প্রস্তুতি আছে।

জেনারেল নায়িনি আরও বলেন, শত্রুরা কাতারের ‘আল-উদেইদ’ ঘাঁটিতে আমাদের প্রাথমিক আঘাতের কথা ভুলে যায়নি। আমরা আধুনিক যুদ্ধক্ষেত্রে— বৃহৎ পরিসরে এবং সবচেয়ে বিপজ্জনক ও জটিল ময়দানে— শত্রুকে পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়েছি। 

আরবিএস
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর