কাজের খোঁজে গিয়ে ইউক্রেন ‌‘যুদ্ধের ফাঁদে’ বাংলাদেশিরা: এপির অনুসন্ধান

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম

বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে গিয়ে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। যুদ্ধে যেতে না চাইলে দেয়া হচ্ছে কারাদণ্ড, মারধর ও হত্যার হুমকিও। 

মার্কিন গণমাধ্যম এপি বা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপির) এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রতিবেদনটি প্রকাশ করেছে এপি।  

জনশক্তি রপ্তানিকারক ও দালালরা রাশিয়ার বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী বা ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ দেওয়ার নাম করে বাংলাদেশিদের দেশটিতে নিয়ে যাচ্ছে। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের সামনে আসছে এক ভিন্ন বাস্তবতা।

এসব অভিযোগের বিষয়ে নিশ্চিত হতে রাশিয়া থেকে পালিয়ে আসা একাধিক বাংলাদেশির সাথে কথা বলেছে সংবাদ সংস্থাটি। 

তাদের বরাত দিয়ে এপি জানায়, অনেককে পরিচ্ছন্নতাকর্মীর চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়া হয়েছিল। কিন্তু মস্কোয় নামার কিছুদিনের মধ্যেই তাদের বেশ কিছু রুশ নথিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। পরে জানা যায়, সেগুলো ছিল আসলে রুশ সেনাবাহিনীতে যোগদানের চুক্তিপত্র। এর প্রতিবাদ জানালে বা কাজ করতে অস্বীকার করলে শুরু হতো অমানবিক নির্যাতন।

এক পর্যায়ে তাদের একটি সামরিক প্রশিক্ষণ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, যেখানে ড্রোন পরিচালনা থেকে শুরু করে ভারী অস্ত্র চালনা এবং যুদ্ধক্ষেত্রে আহতদের সরিয়ে নেওয়ার মতো বিপজ্জনক কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। 

প্রতিবেদনে বলা হয়, কতজন বাংলাদেশি এভাবে প্রতারিত হয়েছেন তা স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা ইউক্রেনে রুশ বাহিনীর সঙ্গে শত শত বাংলাদেশিকে দেখার দাবি করেছেন। 

এপি বলছে, বাংলাদেশ সরকার ও রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এ বিষয়ে তাদের প্রশ্নের কোনো জবাব দেয়নি। 

আরবিএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর