জোরপূর্বক নির্বাচনী অফিস স্থাপন: জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুলকে শোকজ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:১৯ এএম

অন্যের জমিতে জোরপূর্বক নির্বাচনী অফিস স্থাপনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত বুধবার (২৮ জানুয়ারি) তাকে এই শোকজ করা হয়।

কমিটির পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর উদয়ন মোড় এলাকায় অবস্থিত জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মালিকানাধীন জমিতে জোরপূর্বক একটি নির্বাচনী অফিস নির্মাণ করে জামায়াত। অভিযোগের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তদন্ত চালানো হলে ঘটনার সত্যতা পাওয়া যায়।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ মো. মেহেদী হাসান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধিমালার স্পষ্ট লঙ্ঘন। এই আচরণের জন্য কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, সে বিষয়ে আগামী ১ ফেব্রুয়ারি বেলা ১২টায় তাঁকে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের এই নোটিশটি দ্রুততম সময়ে জারি করে প্রতিবেদন দাখিলের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে।

একাত্তর/আরএ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির টিনের চালা উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়ালসহ বিভিন্ন অংশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০টি ককটেলসহ বিপুল পরিমাণ গান পাউডার ও বারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। 
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তানের...
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন জনগণের উদ্দেশ্যে প্রকাশিত ২৬ পৃষ্ঠার এক চিঠিতে আগামী ৩ নভেম্বরের কংগ্রেশনাল নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের ভোট না দেওয়ার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর