জাতীয় নির্বাচন ঘিরে মার্কিন দূতাবাসের সতর্কতা ও ভ্রমণ বিধিনিষেধ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা ও যাতায়াত বিধিনিষেধ নিয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জানানো হয়েছে, নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সমাবেশ, ভোটকেন্দ্র এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয় লক্ষ্য করে সহিংসতা বা চরমপন্থি হামলার ঝুঁকি থাকতে পারে।

মার্কিন নাগরিকদের সতর্ক করে এতে বলা হয়, শান্তিপূর্ণ প্রতিবাদও যে কোনো সময় সংঘাতপূর্ণ বা সহিংস রূপ নিতে পারে। তাই বড় ধরনের গণজমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সরকার বিশেষ যাতায়াত বিধিনিষেধ আরোপ করেছে। ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলে এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহন চলাচলের ওপর এই বিধিনিষেধ কার্যকর হবে। যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের অন-সাইট সেবা বা সরাসরি সেবা সীমিত থাকবে।

মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের দেওয়া বিশেষ নির্দেশনাগুলো নিচে দেওয়া হলো:

  • বড় ধরনের ভিড় ও রাজনৈতিক বিক্ষোভ এড়িয়ে চলুন।
  • সব সময় নিজের চারপাশ সম্পর্কে সচেতন থাকুন এবং স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করুন।
  • সতর্ক থাকুন এবং জনসমাগমস্থলে নিজের উপস্থিতি যতটা সম্ভব কম প্রকাশ করুন।
  • জরুরি যোগাযোগের জন্য নিজের মোবাইল ফোনটি সবসময় চার্জ দিয়ে সাথে রাখুন।
  • যাতায়াতের জন্য বিকল্প রুট বা পথ আগে থেকেই পরিকল্পনা করে রাখুন।

জরুরি প্রয়োজনে মার্কিন নাগরিকদের দূতাবাসের (৮৮) ০২-৫৫৬৬ ২০০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

একাত্তর/আরএ
দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 
অমর একুশে বইমেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
ঢাকায় জীবন-জীবিকা, ওদিকে রাত পোহালেই ভোট, তাই শেষ মুহূর্তে দক্ষিণাঞ্চলের মানুষের এই যাত্রা।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর