আইসিসির সুরেই সুর মেলালো ভারত, চাপে পাকিস্তান!

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা সোমবার জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) তাদের অবস্থান পুনর্বিবেচনা করার যে আহ্বান জানিয়েছে, তার সঙ্গে তিনি সম্পূর্ণ একমত।

রোববার সন্ধ্যায় পাকিস্তান সরকার এক বিস্ময়কর ঘোষণায় জানায়, ২০ দলের এই আসরে ভারতের বিপক্ষে পাকিস্তান দল মাঠে নামবে না। সুনির্দিষ্ট কারণের কথা না জানালেও, তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে ভারত সফরে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে আসর থেকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছিল আইসিসি।

পাকিস্তানের এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই আইসিসি একটি বিবৃতি প্রদান করে। সেখানে পাকিস্তানকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে সতর্ক করা হয়েছে, এমন পদক্ষেপ দেশটির ক্রিকেটের ভবিষ্যতের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।

এই প্রসঙ্গে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুক্লা বিস্তারিত মন্তব্য করতে রাজি না হলেও আইসিসির অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, আইসিসি এই বিষয়ে একটি বড় বিবৃতি দিয়েছে। তারা খেলোয়াড়ি সুলভ আচরণের ওপর গুরুত্বারোপ করেছে। আমরা আইসিসির সঙ্গে সম্পূর্ণ একমত। আইসিসির সঙ্গে কথা না বলা পর্যন্ত বিসিসিআই এ নিয়ে কোনো মন্তব্য করবে না।

সাম্প্রতিক এই ঘটনা ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কের টানাপড়েনকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। পাকিস্তান যদি সত্যিই এই ম্যাচ বর্জন করে, তবে ভারত বিনা লড়াইয়ে দুই পয়েন্ট পাবে এবং পাকিস্তানের ‘নেট রান রেট’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এর আগে পিসিবি প্রধান মহসিন নকভি বারবার পুরো বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন। তার অভিযোগ ছিল, ভারত থেকে ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবি না মেনে আইসিসি বাংলাদেশের প্রতি ‘অন্যায়’ করেছে। তবে রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও ভারতের বিপক্ষে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেয় পাকিস্তান।

বড় ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকিতে পাকিস্তান

পাকিস্তান যদি ভারতের বিপক্ষে মাঠে না নামার সিদ্ধান্তে অনড় থাকে, তবে আইসিসি তাদের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, যা তাদের ভবিষ্যতের দ্বিপাক্ষিক সিরিজগুলোকেও প্রভাবিত করবে। পূর্বের চুক্তি অনুযায়ী, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচটি শ্রীলঙ্কার মতো নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার কথা ছিল; ফলে ম্যাচ থেকে সরে আসার মতো কোনো জোরালো যুক্তি পিসিবি-র কাছে নেই।

উল্লেখ্য, আইসিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের বিষয়ে তারা পিসিবির কাছ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি।
এই বিতর্ক দুই দেশেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভারত ও পাকিস্তান- উভয় দলই বিশ্বকাপের 'গ্রুপ এ'-তে নামিবিয়া, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে। ৭ ফেব্রুয়ারি কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। একই দিনে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত।

একাত্তর/এসি
১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। যৌথভাবে এই আসরের আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
আগামী মাসে ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসি’র সাথে পরামর্শ করবেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইসঙ্গে, চলতি বছরে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত...
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আসরটি বিশ্বে এক নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী হয়ে রইল। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে যেতে অস্বীকার করায় আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর