জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার নেতৃত্বেই আধুনিক বাংলাদেশ গড়ে উঠেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ সংসদীয় আসনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা নিয়ে জামায়াত আমিরের দেওয়া বক্তব্যের পরদিন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় নামেন মির্জা ফখরুল। এ সময় তিনি জামায়াত আমিরের বক্তব্যের সরাসরি সমালোচনা না করলেও বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা তারই।

মির্জা ফখরুল অভিযোগ করেন, একটি গোষ্ঠী একাত্তরকে এখনো পেছনে ফেলে রাখতে চায়। বলেন, শুধুমাত্র দলের মহাসচিবের দায়িত্ব নেয়ায় তিনি আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়েছেন।

পৌর এলাকায় গণসংযোগকালে বিএনপি মহাসচিব ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশকে স্থিতিশীল রাখতে হবে।

গণসংযোগ শেষে মির্জা ফখরুল জানান, আগামী ৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁও সফরে আসবেন।

সকাল থেকেই ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।

একাত্তর/আরএ
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর