জামায়াত এখন আর ইসলামী দল নয়: ফয়জুল করীম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম

জামায়াতে ইসলামী এখন আর ইসলামী দল নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর-২ আসনের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, জামায়াতের সৃষ্টি হয়েছিল সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন প্রতিষ্ঠার দাবিতে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে—কোথায় সেই আইন, কোথায় সেই স্লোগান?

তিনি অভিযোগ করে বলেন, একসময় জামায়াতে ইসলামী ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়েও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে। দাড়ি, টুপি, পায়জামা-পাঞ্জাবি নেই—এমনকি কুরআন-সুন্নাহর অনুসরণ নিয়েও জামায়াত প্রশ্ন তুলেছিল বলে তিনি উল্লেখ করেন।

ইসলামী আন্দোলনের এই নেতা আরও বলেন, আপনারা ইসলামের কথা না বলে ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েমের কথা বলছেন—এটা মানুষকে ধোঁকা দেওয়ার শামিল।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, নেতা ও দলের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। ৫ আগস্টের আগে একদল চাঁদা তুলতো, এখন ৫ আগস্টের পরে আরেক দল চাঁদা তোলে—চেহারার পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি।

তিনি বলেন, একদল খুন করেছে, এখন আরেক দল খুন করছে—হাতের পরিবর্তন হয়েছে, খুনির পরিবর্তন হয়নি। একদল ধর্ষণ করতো, এখন আরেক দল করছে—মানুষের পরিবর্তন হয়েছে, অপরাধের পরিবর্তন হয়নি।

মাদারীপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মাদারীপুর-২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলী আহমেদ চৌধুরী এবং মাদারীপুর-৩ আসনের প্রার্থী মাওলানা আকরাম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

একাত্তর/আরএ
১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে কাজ করেছে, সেটি এখন আইনগতভাবে প্রতিষ্ঠিত সত্য বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 
সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল হোসেনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়।
যারা জামায়াতের আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করেছে, তারাই এখন এটি নিয়ে বেশি মাতামাতি করছে, বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন...
নওগাঁর নিয়ামতপুরে জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে পাঁচ হিন্দু যুবক দলটিতে যোগ দিয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয় মাঠে বাহাদুরপুর ইউনিয়ন জামায়াত...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর