ট্রাম্পের ভিডিও বিতর্কে উত্তাল মার্কিন রাজনীতি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে 'এপ' বা বানর সদৃশ প্রাণী হিসেবে চিত্রিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করার পর, নিজ দেশে এবং একই সঙ্গে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমালোচনার মুখে পোস্ট থেকে ভিডিওটি সরালেও ট্রাম্পের কার্যালয় জানিয়েছে, এ ঘটনায় প্রেসিডেন্ট ক্ষমতা চাইবেন না।

বৃহস্পতিবার ট্রাম্পের নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক মিনিট দীর্ঘ ওই ভিডিওতে ২০২০ সালের নির্বাচনে ভোট গণনাকারী কোম্পানি 'ডমিনিয়ন ভোটিং সিস্টেমস' কারচুপির মাধ্যমে তার বিজয় ছিনিয়ে নিয়েছে বলে পুরনো ও মিথ্যা অভিযোগগুলো আবারও সামনে আনা হয়।

ভিডিওটির শেষের দিকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ওবামা দম্পতির মুখমণ্ডলকে বানরের শরীরের ওপর বসানো অবস্থায় দেখানো হয়। ওবামাদের উপস্থিতির সময় ভিডিওটির আবহসংগীতে ‘দ্য লায়ন স্লিপস টু নাইট’ গানটি বাজছিল।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম, যিনি ট্রাম্পের কট্টর সমালোচক এবং ২০২৮ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী, এই পোস্টের তীব্র নিন্দা জানিয়ে ট্রাম্পের আচরণকে ‘জঘন্য’ বলে অভিহিত করেছেন। এক্সে তার প্রেস অফিসের অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, প্রেসিডেন্টের এই আচরণ অত্যন্ত জঘন্য। প্রতিটি রিপাবলিকান নেতাকে এখনই এর নিন্দা জানাতে হবে।

বারাক ওবামার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ঘনিষ্ঠ সহযোগী বেন রোডস বলেছেন, ট্রাম্প ইতিহাসে একটি ‘কলঙ্ক’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন এবং তিনি ট্রাম্পের অনুসারীদের ‘বর্ণবাদী’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি এক্সে লেখেন, ভবিষ্যতের আমেরিকানরা ওবামাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে, আর ট্রাম্পকে আমাদের ইতিহাসের এক কলঙ্ক হিসেবে অধ্যয়ন করবে, এই বিষয়টি ট্রাম্প এবং তার বর্ণবাদী অনুসারীদের তাড়া করে ফিরুক।

ডোনাল্ড ট্রাম্প অতীতেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বিশ্ব নেতাদের নিয়ে বিদ্রূপ করেছেন। গত বছর তিনি এআই-এর মাধ্যমে তৈরি একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে বারাক ওবামাকে ওভাল অফিস থেকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাকে কমলারঙের কয়েদির পোশাকে কারাগারের ভেতরে দেখা যাচ্ছে। পরবর্তীতে তিনি হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিসের (যিনি একজন কৃষ্ণাঙ্গ) একটি এআই ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে নকল গোঁফ এবং মেক্সিকান হ্যাট পরিহিত অবস্থায় দেখানো হয়েছিল।

ওবামা মার্কিন ইতিহাসের একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের পক্ষে প্রচার চালিয়েছেন।

হোয়াইট হাউসের প্রতিক্রিয়া শুক্রবার হোয়াইট হাউস এই সমালোচনাকে ‘ভুয়া ক্ষোভ’ বলে প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, এটি ইন্টারনেটের একটি মিমভিডিও যেটিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে বনের রাজা এবং ডেমোক্র্যাটদের লায়ন কিং-এর চরিত্র হিসেবে দেখানো হয়েছে। দয়া করে এই ভুয়া ক্ষোভ বন্ধ করুন এবং এমন কিছু নিয়ে প্রতিবেদন করুন যা আমেরিকান জনগণের কাছে সত্যিই গুরুত্বপূর্ণ।

এআরএস
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
আমেরিকা ও ইরানের মধ্যবর্তী সংঘাতের ষষ্ঠ মাসে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়ছে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে একটি নতুন ব্যাপক অর্থনৈতিক...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর