চীনে বায়োটেক কারখানায় বিস্ফোরণ, নিহত আট

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৪ পিএম

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি বায়োটেক বা জীবপ্রযুক্তি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবারের ওই বিস্ফোরণে কমপক্ষে আট জন নিহত হয়েছেন। 

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শনিবার সকালে প্রদেশটির শুয়াংয়ে এ বিস্ফোরণ ঘটে। বেইজিং থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে শানইন কাউন্টিতে কোম্পানিটি অবস্থিত।   

প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়া বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পরপরই কোম্পানিটির দুজন প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুর্ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। 

২০২৫ সালের জুনে প্রতিষ্ঠিত জিয়াপেং বায়োটেকনোলজি নামে ঐ কোম্পানিটি প্রাণি খাদ্য, কয়লা পণ্য এবং নির্মাণ সামগ্রী নিয়ে গবেষণা করে থাকে।  
 
বিশ্লেষকরা বলছেন, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং কঠোর তদারকির অভাবে চীনে শিল্প দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা।

গত জানুয়ারি মাসের শেষের দিকে, পার্শ্ববর্তী প্রদেশ ইনার মঙ্গোলিয়ার একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হন। 

আরবিএস
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর