অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওয়াদা প্রধান নির্বাচন কমিশনারের

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ এএম

বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ওয়াদা অনুযায়ী কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন। তিনি জানান, পোস্টাল ভোটিং সিস্টেমে বড় ধরনের সফলতা পাওয়া গিয়েছে এবং অধিকাংশ ব্যালট পেপার সফলভাবে দেশে পৌঁছেছে। ভোটারদের সুবিধার কথা চিন্তা করে সরকার ও কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

সিইসি বলেন, দায়িত্বের প্রথম দিন থেকেই আমরা কাজের স্বচ্ছতা বজায় রেখেছি। আমি আবারও নিশ্চয়তা দিতে চাই, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আয়োজন করছি। নির্বাচনে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকছে এবং যেকোনো ধরনের অনিয়ম শক্ত হাতে দমন করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়, স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে।

ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশন সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে উল্লেখ করে সিইসি বলেন, ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের যে লক্ষ্য, সেখানে আমরা পৌঁছাতে পারব বলে আশা করি।

জাতিসংঘসহ বিভিন্ন সহযোগী সংগঠন এই নির্বাচন প্রক্রিয়ায় টেকনিক্যাল ও অন্যান্য সাপোর্ট দিয়েছে উল্লেখ করে সিইসি সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

একাত্তর/আরএ
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) ও সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ এখনও নির্ধারণ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর