নির্বাচনী মাঠে আনসার বাহিনীর ১,১৯১ স্ট্রাইকিং টিম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। নির্বাচনী মাঠে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর ১,১৯১টি সশস্ত্র স্ট্রাইকিং টিম সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আনসার ও ভিডিপির উপপরিচালক মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সারাদেশে মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে জরুরি মুহূর্তে নিরাপত্তা নিশ্চিত করতে এই স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি উপজেলায় দুটি এবং প্রতিটি জেলায় একটি করে আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম মোতায়েন করা হয়েছে। বিশেষ করে প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার কেন্দ্রগুলোকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাহিনীর সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে এই কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে।

এবারের নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। ‘নির্বাচনী সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে প্রতিটি স্ট্রাইকিং টিমের একজন সদস্য ‘রেসপন্ডার’ হিসেবে কাজ করছেন, যা দ্রুত তথ্য আদান-প্রদান ও সমন্বয় নিশ্চিত করছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচন-পূর্ব, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী সময়সহ আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আনসার বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় থাকবেন। তারা সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‍্যাবের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে প্রস্তুত রয়েছেন।

একাত্তর/আরএ
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ঝাপটা এসেছে বারবার, বদলেছে স্রোত। কিন্তু প্রতিকূলতার উত্তাল সমুদ্রে যে কজন রাজনৈতিক কাণ্ডারী নিজেদের নীতি, ধৈর্য আর ত্যাগের মহিমায় অটল থেকেছেন, তাদের অগ্রভাগে মির্জা...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর