আওয়ামী লীগের ভোটাররাই হবে ‘ট্রাম্পকার্ড’

গোপালগঞ্জে ভোট

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম

আগামী ১২ ফেব্রুয়ারি কেমন হবে গোপালগঞ্জের ভোট? আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই জেলাটিতে ভোটকেন্দ্রগুলোতে যেমন নিরাপত্তা শঙ্কা আছে, তেমনি ভোটার উপস্থিতি নিয়েও পরিষ্কার কোনো ধারণা মিলছে না। তবে ভোটের ছুটিতে দলে দলে বাড়ি ফিরছে মানুষ। প্রার্থীদের বিশ্বাস, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও ভোটকেন্দ্রে তার খুব বেশি প্রভাব পড়বে না।

ভোটের বাকি আর মাত্র একদিন, তারপরও নির্বাচন নিয়ে কথা বলতে চাইলে অধিকাংশ মানুষের মধ্যেই অস্বস্তি দেখা গেছে।

তবে ভোটের ছুটির বেশ ভালো প্রভাব জেলাটিতে লক্ষ্য করা গেছে। ঘরমুখী মানুষের ভিড় বাড়ছে। কেন্দ্রে যাবেন কি না—এমন প্রশ্নে এক তরুণ ভোটার জানান, তার এটি প্রথম ভোট এবং তিনি অবশ্যই কেন্দ্রে যাবেন।

আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় দলটির দুর্গ হিসেবে পরিচিত এই জেলার মানুষের মধ্যে কিছুটা হতাশা থাকলেও কেউ কেউ আশার কথা শোনাচ্ছেন। বিগত ১৭ বছরের নির্বাচনগুলোর প্রচারণায় আওয়ামী লীগের ভিআইপি প্রার্থীদের সশরীরে খুব একটা দেখা না গেলেও এবার চিত্র ভিন্ন। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী।

প্রার্থীরাও বাস্তবতা বুঝে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক নিজেদের অনুকূলে আনার প্রতিযোগিতায় নেমেছেন।

গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা মনে করছেন, নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থেই আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা ধানের শীষকে বেছে নেবেন।

তবে এই ভোট ব্যাংক নিজের ঝুলিতে ভরতে পিছিয়ে নেই অন্যান্য দলের প্রার্থীরাও। নিজ দল ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর ওপর জুলুম না চালানোর আশ্বাস দিচ্ছেন তারা।

গোপালগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মাদ আবদুল হামীদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহামদ মিজানুর রহমান ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে এই অভয় দিচ্ছেন।

ভোটের দিন ঘিরে প্রার্থীদের মধ্যে শঙ্কাও কাজ করছে। জেলার তিনটি আসনের মোট ৩৯৭টি কেন্দ্রের মধ্যে ১৯৭টিকেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

একাত্তর/আরএ
গোপালগঞ্জে ডিবি পুলিশের এক অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাট্যাবলেট, নগদ সাড়ে চার লাখ টাকা এবং একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ উজ্জল মোল্লা ও তার প্রধান...
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এক যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাসের আরও ২০ যাত্রী গুরুতর আহত...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যালয় প্রাঙ্গণে এক স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে দেবদারু গাছের সঙ্গে বেঁধে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। পরে সেই নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর