ভোটের দিনে যানচলাচল: যা চলবে, যা চলবে না

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম

ভোটগ্রহণের দিন জনসাধারণের যাতায়াত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, জরুরি পরিষেবা এবং বিশেষ কিছু ক্ষেত্রকে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে।

যেসব যানবাহন চলাচল বন্ধ থাকবে: নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সারাদেশে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। মোটরসাইকেলের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা থেকে ভোটের পরদিন শুক্রবার রাত ১২টা পর্যন্ত সব ধরনের মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। তবে নির্বাচন কমিশনের বৈধ স্টিকারযুক্ত মোটরসাইকেল এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

যেসব যানবাহন চলাচলে অনুমতি রয়েছে: জরুরি প্রয়োজন এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজের জন্য বেশ কিছু যানবাহনকে শিথিলতা দেয়া হয়েছে। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্র বহনকারী গাড়ি এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত যানবাহন। সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাব এবং প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষকদের গাড়ি। বিদেশগামী যাত্রী বা বিদেশফেরত আত্মীয়-স্বজনকে আনতে ব্যবহৃত গাড়ি (প্রমাণপত্র দেখাতে হবে)।

এছাড়াও চলবে, দূরপাল্লার যানবাহন। জাতীয় মহাসড়ক এবং আন্তঃজেলা যাতায়াতের জন্য দূরপাল্লার যাত্রী বহনকারী বাস বা অন্য যানবাহনে কোন বিধিনিষেদ নেই। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য ছোট আকৃতির একটি করে গাড়ি (কার/জিপ) চলাচলের অনুমতি থাকবে।

বিটিআরসি অনুমোদিত এবং টেলিকম সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর যানবাহন এবং রিটার্নিং অফিসারের অনুমতি ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে সাংবাদিক এবং পর্যবেক্ষকদের গাড়ি চলাচলে বিধি-নিষেধ নেই।

স্বাভাবিক থাকবে মেট্রোরেল: রাজধানীবাসীর জন্য বিশেষ সুখবর হলো, ভোটের দিন মেট্রোরেল চলাচল পুরোপুরি স্বাভাবিক থাকবে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ভোটারদের যাতায়াত সহজ করতে প্রয়োজনে ট্রেনের সংখ্যা বা ট্রিপ বাড়ানো হতে পারে।

 
স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা:
জাতীয় মহাসড়ক ও বন্দর ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় ক্ষমতা অর্পণ করা হয়েছে। স্থানীয় পরিস্থিতির ওপর ভিত্তি করে তারা যেকোনো যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করতে পারবেন।

নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করাই এই নির্দেশনার মূল লক্ষ্য। বিভ্রান্তি এড়াতে যাতায়াতের সময় প্রয়োজনীয় পরিচয়পত্র বা বৈধ কাগজপত্র সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় সংসদের শূন্য ঘোষণা হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।   
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর