নীরব ভোটেই নির্ধারিত হতে পারে হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

নির্বাচনী গণসংযোগ শেষ হয়েছে। শুরু হয়েছে ভোটের ক্ষণ গণনা। রাজপথ নীরব থাকলেও, ভোটের হিসেব চলছে প্রতিটি ঘরে। আলোচনা শুধু কে এগিয়ে আর কে পিছিয়ে। এই নির্বাচনে আলোচিত কিংবা হেভিওয়েট প্রার্থীর সংখ্যাও কম নয়। কেউ রয়েছেন নির্ভার, আবার কেউবা ফুরফুরে। 

নির্বাচনের গণসংযোগ শেষ, শুধু ভোটের হিসাবটাই বাকি। এবারের নির্বাচনে অনেক আসনেই হেভিওয়েট প্রার্থীদের মুখোমুখি লড়াই, আবার কোথাও কোথাও নীরব ভোট আর জোটের সমীকরণ বদলে দিচ্ছে চিত্র।

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিপক্ষে লড়ছেন জামায়াতের ডা. এস এম খালিদুজ্জামান। বিশ্লেষকদের মতে, এখানে সাংগঠনিক শক্তিতে বিএনপি কিছুটা এগিয়ে থাকলেও জামায়াতের ভোটব্যাংক ও নীরব সমর্থন লড়াইকে করেছে হাড্ডাহাড্ডি। 

ঢাকা-১৫ আসনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও বিএনপির শফিকুল ইসলাম খানের লড়াইও জমে উঠেছে। এলাকাটিতে জামায়াতের দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি থাকলেও, বিএনপি জোটের ভোট একত্রিত হলে ফলাফল যে কোনো দিকে যেতে পারে।

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত জনপ্রিয়তা ও সাংগঠনিক প্রভাবের কারণে কিছুটা এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে জামায়াতের দেলাওয়ার হোসেনের শক্ত অবস্থান এখানে লড়াইকে একপেশে হতে দিচ্ছে না।

ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস এবং এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর দ্বন্দ্ব এখন আলোচনার শীর্ষে। তরুণ ভোটার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি প্রার্থী এগিয়ে থাকলেও মাঠের সংগঠনে বিএনপি এখনো শক্ত অবস্থানে।

কুমিল্লা-৪ আসনে শেষ মুহূর্তে বদলে গেছে পুরো সমীকরণ। বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ার পর দলটি এখন সমর্থন দিচ্ছে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের ‘ট্রাক’ প্রতীকে। এতে করে এই আসনে এনসিপির হাসনাত আব্দুল্লাহর সঙ্গে লড়াই এখন হাইভোল্টেজ। বিশ্লেষকদের মতে, বিএনপির সাংগঠনিক সমর্থন ট্রাক মার্কার পাল্লা ভারী করতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও ভোলা অঞ্চলে বিএনপি ও জামায়াতের লড়াই অনেক জায়গায় সমানে সমান। কোথাও বিএনপি এগিয়ে সংগঠনে, কোথাও জামায়াত এগিয়ে নীরব ভোটে। ফলে ফলাফল অনেক ক্ষেত্রেই নির্ভর করবে ভোটের দিনের উপস্থিতির ওপর।

এখন আর প্রতিশ্রুতি নয়, ভাজ করা ব্যালটে বাক্স ভর্তি করে ভোট দেয়া। সেই ভোটই বলে দেবে কে এগিয়ে ছিলো, আর কে ছিলো পিছিয়ে। অপেক্ষা শুধু ১২ ফেব্রুয়ারি ভোট আর ফলাফলের। 

এআরএস
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর