নাভালনি মৃত্যু রহস্য: রুশ মারণবিষের প্রমাণ পেল পাঁচ দেশ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপের পাঁচ দেশ বিরোধীদলীয় নেতা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনিকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগে রাশিয়াকে অভিযুক্ত করেছে। এই দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয় নাভালনির শরীরে 'এপিবাটিডিন' এর উপস্থিতি নিশ্চিত করেছে।

এটি দক্ষিণ আমেরিকার বিষাক্ত ‘ডার্ট ফ্রগ’ বা এক ধরণের ব্যাঙের শরীরে পাওয়া যায়, যা প্রাকৃতিকভাবে রাশিয়ায় পাওয়া অসম্ভব। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, আমরা জানি যে রাশিয়া তাদের রাজনৈতিক প্রতিপক্ষের ভয়ে এই প্রাণঘাতী বিষ ব্যবহার করে নাভালনিকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

ছবি; সংগৃহীত
যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইডেন এবং নেদারল্যান্ডস একটি যৌথ বিবৃতিতে বলেছে যে, এই বিষ প্রয়োগের জন্য প্রয়োজনীয় উপায়, মোটিভ এবং সুযোগ সবই রাশিয়ার ছিল। তারা যোগ করেছে, রাসায়নিক অস্ত্র নীতি লঙ্ঘনের দায়ে তারা রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার কাছে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, রাশিয়া নাভালনিকে একটি বড় হুমকি হিসেবে দেখেছিল। এই ধরণের বিষ ব্যবহারের মাধ্যমে রাশিয়া রাষ্ট্র হিসেবে তার হাতে থাকা জঘন্য মারণাস্ত্র এবং রাজনৈতিক বিরোধীদের নিয়ে তাদের চরম ভয়েরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

ছবি: সংগৃহীত
নাভালনির বিধবা স্ত্রী ইউলিয়া নাভালনায়া শনিবার দাবি করেছেন, ২০২৪ সালে আর্কটিক কারাগারে তাঁর স্বামীর হত্যাকাণ্ড এখন একটি বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত সত্য।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে নাভালনায়া বলেন, দুই বছর আগে আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম পুতিনই আমার স্বামীকে হত্যা করেছেন। আমি নিশ্চিত ছিলাম, এটি একটি হত্যাকাণ্ড... তবে তখন সেগুলো ছিল শুধু কথা। কিন্তু আজ সেই কথাগুলো বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত তথ্যে পরিণত হয়েছে।

অ্যালেক্সি নাভালনি ছিলেন রাশিয়ার দুর্নীতিবিরোধী আন্দোলনের অগ্রনায়ক এবং পুতিনের বিরুদ্ধে বড় ধরণের আন্দোলনের সংগঠক। তিনি ১৯ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন, যা তাঁর মতে ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আর্কটিক অঞ্চলের একটি কারাগারে তাঁর মৃত্যু হয়। তবে রুশ কর্তৃপক্ষ দাবি করেছিল, হাঁটার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং স্বাভাবিক কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

এর আগে ২০২০ সালেও নাভালনিকে বিষপ্রয়োগ করা হয়েছিল, যার জন্য তিনি ক্রেমলিনকে দায়ী করেছিলেন। সে সময় চিকিৎসার জন্য তাঁকে জার্মানিতে পাঠানো হয়। কিন্তু পাঁচ মাস পর রাশিয়ায় ফিরলে তাঁকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

এআরএস
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে, তবে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সামরিক সরঞ্জাম ও সক্ষমতা মস্কোর হাতে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ...
রাশিয়ার পারমাণবিক শক্তির সক্ষমতা বিশ্ববাসীকে আবারও মনে করিয়ে দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে, চলতি বছরের শেষ নাগাদ দেশটির নতুন কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘সারমাট’ মোতায়েন করা...
দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের ইতিহাসে এক নাটকীয় মোড় আসার ইঙ্গিত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোর ক্রেমলিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেন, আমার...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর